Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
25 July 2026

অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তীব্র ট্রোলড অভিনেত্রী সারা আলি খান! ‘মুসলিম হয়ে মাদক-কাণ্ডের মামলা থেকে বাঁচার জন্য শুভেচ্ছা জানাচ্ছে’, তুমুল কটাক্ষ নেটিজেনদের

অমিত শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তীব্র ট্রোলড অভিনেত্রী সারা আলি খান! ‘মুসলিম হয়ে মাদক-কাণ্ডের মামলা থেকে বাঁচার জন্য শুভেচ্ছা জানাচ্ছে’, তুমুল কটাক্ষ নেটিজেনদের

বলিউডে মাদক কাণ্ডের সঙ্গে নাম জড়িয়ে ইতিমধ্যেই বেশ বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আরো একবার তীব্র কটাক্ষের সম্মুখীন হতে হলে
অভিনেত্রীকে।

প্রসঙ্গত এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অনেকেই তাঁকে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছিলেন। কিন্তু তাদের মধ্য থেকে নেটিজেনদের নজর কেড়ে নেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। প্রসঙ্গত, চলতি মাসেই একটি বিলাসবহুল জাহাজ এর পার্টি থেকে এনসিবির হাতে গ্রেপ্তার হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। সেই মাদক মামলাতেই এবার এনসিবি জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলিউডের অন্দরে।

যেখানে উঠে এসেছে অনন্যা পান্ডে থেকে শুরু করে সারার মতো উঠতি অভিনেত্রীদের নাম। প্রসঙ্গত এর আগেও আরো একবার অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর সময় মাদক কাণ্ডে নাম জড়িয়েছিল সারা আলি খানের।

আরও পড়ুন: ‘আমাকে নিজের ঘনিষ্ঠ বন্ধু বলতো, অথচ বিয়েতে নিমন্ত্রণ করলোনা’! অনস্ক্রিন ‘মা’ অনিন্দিতার বিয়েতে নিমন্ত্রণ না পেয়ে অভিমানী অভিনেত্রী শ্রুতি দাস, ‘মা’ অনিন্দিতার বিয়েতে আমন্ত্রণও পাননি শ্রুতি

তাই এদিন সারা স্বরাষ্ট্রমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই নেটিজেনদের একাংশ কটাক্ষ করে বলছেন মাদক মামলায় পুলিশী গ্রেফতার এর হাত থেকে বাঁচতে এই অভিনব পদ্ধতি নিয়েছেন অভিনেত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালে এনসিবি আর তাঁকে গ্রেপ্তার করবে না, এমনটাই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা। তবে গোটা বিতর্ক নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেনি অভিনেত্রী নিজে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment