Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
2 July 2026

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে একগুচ্ছ পদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত 

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে একগুচ্ছ পদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত 

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ একাধিক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। সম্প্রতি ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে হবে।  

https://ippbonline.com/web/guest/home -এই ওয়েবসাইটে গিয়ে আবেদনের খুঁটিনাটি জানতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ নভেম্বর থেকে আবেদন গ্রহণ করা হবে। এবং আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর ২০২২। অনলাইনের মাধ্যমেই পুরো আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। 

কীভাবে আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওপরে উল্লেখিত লিংকে ক্লিক করে অ্যাপ্লাই অনলাইন’ অপশনে গিয়ে ক্লিক করে ‘নিউ রেজিস্ট্রেশন’ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলেই একটি ফর্ম দেখা যাবে। যেখানে প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর তা আপলোড করার আগে প্রিভিউ অপশনে গিয়ে আবেদনকারীরা নিজেই তথ্যগুলো যাচাই করে নিতে পারবেন। এরপর পেমেন্ট অপশনে ক্লিক করে ফি জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। 

আরও পড়ুন: এবার এই কোটায় মিলছে প্রচুর চাকরি, এমনটাই বিজ্ঞপ্তি জারি রেলদপ্তরের

জানা গিয়েছে, ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে মোট ৪১ টি শূন্যপদ রয়েছে। নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে লিখিত এবং মৌখিক প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Jobs