বিধাননগরের পুলিশ কমিশনার পদ থেকে সুপ্রিতম সরকারকে সরিয়ে দিল নবান্ন। তাঁর জায়গায় নতুন পুলিশ কমিশনার হচ্ছেন গৌরব শর্মা। এতদিন তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপি ছিলেন। এদিকে সুপ্রতিমকে পাঠানো হচ্ছে ট্রাফিক ও রোড সেফটির এডিজি ও আইজি পদে। এছাড়াও পুলিশের বেশ কিছু পদে রদবদল করা হয়েছে।
আরও পড়ুন: দেখুন ভিডিও: প্রয়াত নবনীতা দেবসেন, শেষ বর্ণময় জীবন, রেখে গেলেন বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ
সম্প্রতি বাগুইআটিতে দুই কিশোরের খুনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। মৃত দুই কিশোরের পরিবার পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিলেন। মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন। সাফ জানিয়ে ছিলেন পুলিশের আরও সচেতন হওয়া উচিত ছিল। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ওই ঘটনার জেরেই সুপ্রতিম সরকারকে সরানো হয়েছে। যদিও নবান্নের তরফে দাবি, এটা শুধুমাত্র রুটিন বদলি।




