Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 June 2026

ভালোবাসার সপ্তাহকে মুখ্য রেখে ভ্যালেন্টাইনের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করলে ইরা খান

ভালোবাসার সপ্তাহকে মুখ্য রেখে ভ্যালেন্টাইনের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করলে ইরা খান

চলছে ভালবাসার সপ্তাহ। আর সেই ভালবাসার সপ্তাহকে সাক্ষী রেখে সম্পর্কের অফিশিয়াল পরিণতি দিলেন আমির-কন্যা ইরা খান। জিম ট্রেনার নুপূর শিখের সঙ্গে নিজের ভালোবাসার কথা নেটদুনিয়ায় প্রকাশ্যে আনলেন ইরা খান।

বৃহস্পতিবার অর্থাৎ প্রমিস ডে-তে ভালোবাসার মানুষের সঙ্গে একাধিক ছবি অ্যালবাম করে ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করলেন তিনি। ছবির ক্যাপশনে লিখলেন, “It’s an honors to make promises with and to you.” অর্থাৎ তোমাকে প্রতিশ্রুতি দিয়ে আমি নিজেকে সম্মানিত বোধ করছি।

আরও পড়ুন: ‘হইচই এর কন্টেন্ট দেখলে প-র্ন মনে হয়, বাড়িতে চালানো যায়না’! ওয়েব প্লাটফর্ম ‘Hoichoi’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অভিনেতা অভিষেক চ্যাটার্জী, তুমুল ভাইরাল পুরোনো ভিডিও

ইরান এই ইনস্টাগ্রাম পোস্টে ভালোবাসা জানিয়েছেন ফাতিমা সানা শেখ, কর্ণবীর ভোহরার মতো তারকারা।

সম্প্রতি, ইরা খান ইনস্টাগ্রাম মারফত একটি ভিডিও শেয়ার করে সেখানেই জানান, তিনি মানসিক অবসাদগ্রস্ত। গতবছর প্রকাশ করেছিলেন যে তিনি গত চার বছরের বেশি সময় ধরে হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন। তবে অন্ধকারের কালিমা ঘুচিয়ে ভালোবাসার মানুষের হাত ধরে আলোর পথে হাঁটতে শুরু করেছেন আমির-কন্যা ইরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment