Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
2 July 2026

‘সবার চোখে কি ছানি পড়েছে? চেহারা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে’, মরে গিয়েও পাকা চুল নিয়ে ফিরে এলো ‘অপরাজিতা অপু’! ‘স্বাগতম জানান অপু দিদাকে’, তীব্র ট্রোল সোশ্যাল মিডিয়ায়

‘সবার চোখে কি ছানি পড়েছে? চেহারা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে’, মরে গিয়েও পাকা চুল নিয়ে ফিরে এলো ‘অপরাজিতা অপু’! ‘স্বাগতম জানান অপু দিদাকে’, তীব্র ট্রোল সোশ্যাল মিডিয়ায়

বেশ কিছুদিন আগে জি বাংলার পর্দায় যখন ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়েছিল, তখন তা প্রশংসা কুড়িয়েছিল নেটিজেনদের কাছ থেকে। কারণ নেট দুনিয়ার বাসিন্দারা জানিয়েছিলেন যেভাবে একজন গৃহবধূর পেশাদারী জীবনে সফল হয়ে ওঠার গল্পকে তুলে ধরতে চাইছে এই ধারাবাহিক তা প্রশংসনীয়। কিন্তু তারপরে ধারাবাহিকের গল্প মোড় নিয়েছে অন্যদিকে এবং তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত সমালোচনার সম্মুখীন হতে হয়েছে জি বাংলার ‘অপরাজিতা অপু’কে। এবার ধারাবাহিকের নতুন গল্প দেখে হাসির রোল উঠল নেট দুনিয়ায়।

সম্প্রতি ধারাবাহিকের একটি পর্বে দেখা গিয়েছিল ধারাবাহিকের নায়িকা অপুর মৃত্যু ঘটেছে। যা নিয়ে তাঁর পরিবারের লোকেরাও শোকে কাতর। কিন্তু তার পরই দেখা গেল এবার আবারো সিরিয়ালের ফিরে এসেছে অপু। তবে আগের থেকে তার বয়স বেড়ে গিয়েছে অনেকটাই। কিন্তু পাকা চুলের অপুকে মারা যাওয়ার পরেও সিরিয়ালে ফিরে আসতে দেখে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়।

আরও পড়ুন: Welcome To The Jungle: ‘ফ্লপ অভিনেতা’ বলায় কী বললেন অক্ষয়? ‘এত সিরিয়াসলি নেবেন না’

নেটিজেনদের একটি বড় অংশ বলছেন এই ধরনের গল্প এর আগে একাধিক বাংলা সিরিয়ালে তারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তৈরি হয়েছে বেশকিছু মিম, যেখানে বয়স্ক অপুকে ‘দিদা’ বলে সম্বোধন করে নেটদুনিয়ার বাসিন্দারা তাকে কটাক্ষ করে স্বাগতম জানিয়েছেন এই পৃথিবীতে। ফলস্বরূপ ইতিমধ্যেই ধারাবাহিকের সাম্প্রতিকতম পর্ব তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment