Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
21 June 2026

ঢাকের তালে ধুনুচি নাচে মেতে উঠলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, জমে গেল দুর্গাপুজো! কোমর বেঁধে নাচের ভিডিও ভাইরাল

ঢাকের তালে ধুনুচি নাচে মেতে উঠলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, জমে গেল দুর্গাপুজো! কোমর বেঁধে নাচের ভিডিও ভাইরাল

সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই এবছরের পূজা যেন গত বছরের তুলনায় খানিকটা আলাদা। করোনা পরিস্থিতি সামলে রাখতে অনেকেরই ভ্যাক্সিনেশন সম্পূর্ণ হয়েছে। তাই এবারে কিছুটা চিন্তা মুক্ত হয়েই দুর্গাপূজাতে মেতে উঠেছে বাঙালিরা।

আর সেই উৎসবের দিনে বাদ পড়েনি অভিনেত্রী মিমি চক্রবর্তীও। বর্তমানে তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ সাংসদ ও বটে। এই দুই দিক সামলেই এখন মিমি সকলেরই বেশ প্রিয়। তবে পুজোর একটা দিন নিজেকে কাজের জায়গা থেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। আর মেতে উঠেছে দুর্গাপূজার আমেজে।

দুর্গা পুজোতে বিশেষ বৈশিষ্ট্য হলো ধুনুচি নাচ। ছোট থেকে বড় সকলেই এই ধুনুচি নাচ এ অংশগ্রহণ করেন প্রতিবছরের মতো এবারও ধুনুচি নাচ এ অংশগ্রহণ করতে দেখা গিয়েছে সকলের প্রিয় মিমিকে। ব্যতিক্রম শুধু গত বছরে তিনি কুর্তি পরে ধুনুচি নাচ অংশগ্রহণ করেছিলেন এবার সরাসরি শাড়িতেই ধুনুচি নাচ মেতে উঠলেন অভিনেত্রী। আর অভিনেত্রীর এই ধুনুচি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়া এখন রীতিমতো ভাইরাল।

আরও পড়ুন: গর্ভনিরোধক ওষুধের বিজ্ঞাপন দিয়ে নিজে সন্তানসম্ভবা! সমালোচনার মুখে অভিনেত্রী নুসরত জাহান

ভিডিওটিতে অভিনেত্রীকে একটি গারো নীল রঙের সুন্দর শাড়িতে দেখা যাচ্ছে স্লিভলেস ব্লাউজ এবং খোলা চুলে অপরূপ সুন্দরী লাগছে মিমিকে। মিমির নাচ দেখেই বোঝা যাচ্ছে ধুনুচি নাচ এ বেশ পারদর্শী সে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার দর্শক এই ভিডিও দেখেছেন এবং সকলেই এই ভিডিও বেশ পছন্দ করেছেন ভিডিওর কমেন্ট বক্সের চোখ রাখলেই বোঝা যায়। নবমীর রাতে ধুনুচি নাচের মেতে উঠলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।

গতবছর করো না পরিস্থিতির কারণে অনেক বিধি-নিষেধ ছিল, তাই নিজের কসবার বাড়িতেই দুর্গা পুজোতে মেতে উঠেছিলেন অভিনেত্রী মিমি তবে বর্তমান পরিস্থিতি কিছুটা সামলানো গিয়েছে। অধিকাংশ মানুষেরই ভ্যাক্সিনেশন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তাই এই বছরের পুজোতে কিছুটা হলেও মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment