শুক্রবারই কি আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে ফিরছেন মুকুল রায়? প্রবল জল্পনা মাত্রা ছাড়াচ্ছে।
আরও পড়ুন: সিঙ্গেল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের, আজকের মতো CBI-এর কাছে যেতে হবে না পার্থ চ্যাটার্জিকে
একটি সূত্র বলছে, দুপুর ৩ টেয় এই কারণেই বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী। আবার একটি সূত্রের মতে, সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে মুকুল ও শুভ্রাংশু রায় যাবেন সোজা কালীঘাট। সেখানে মমতার সঙ্গে দেখা করবেন। তারপর মমতা ব্যানার্জি মুকুলকে নিয়ে আসবেন তৃণমূল ভবনে। একইসঙ্গে শোনা যাচ্ছে, যোগদানের বিষয় নিয়ে আরেকটু সময় নেওয়া হচ্ছে। শুক্রবার সম্ভবত যোগদান হবে না। এই কথারও কোন আনুষ্ঠানিক সমর্থন মেলেনি। ফলে তুঙ্গে উঠেছে জল্পনা।




