Gold ₹144,500/10g
Silver ₹241.86/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
16 June 2026

ষ্টার জলসার ‘আলতা ফড়িংয়ের’ নায়িকা বাস্তবেও কি একজন জিমন্যাস্ট? নায়িকা খেয়ালী মন্ডল আসলে কে, রইলো অভিনেত্রীর সম্পূর্ণ পরিচয়

ষ্টার জলসার ‘আলতা ফড়িংয়ের’ নায়িকা বাস্তবেও কি একজন জিমন্যাস্ট? নায়িকা খেয়ালী মন্ডল আসলে কে, রইলো অভিনেত্রীর সম্পূর্ণ পরিচয়

নতুন বছরের শুরুতেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘আলতা ফড়িং’। শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই দর্শকদের নজর কেড়ে নিয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে নাম ভুমিকায় অভিনয় করছেন খেয়ালী মন্ডল। ধারাবাহিকে তার চরিত্রের নাম আলতা ফড়িং নস্কর। এই ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে ছোটপর্দার পরিচিত অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। ধারাবাহিকে অভ্রদীপের চরিত্রে দেখা মিলছে অভিনেতার। ইতিমধ্যেই খেয়ালী ও অর্ণবের অভিনয় দর্শক টেনেছে অনেকটাই। তবে আজ আমরা ধারাবাহিকের সম্বন্ধে নয় ধারাবাহিকের নায়িকা খেয়ালী মন্ডলের ব্যাপারে জেনে নেব।

চাঁপাহাটির বাসিন্দা খেয়ালী মন্ডল। নাচ ও জিমন্যাস্টিক শিখছেন অনেকদিন থেকেই। তার বয়স এখন মাত্র ১৯। তবে জিমন্যাস্টিক জানার জন্য তিনি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভি সুযোগ পাবেন তা স্বপ্নেও ভাবতে পারেননি অভিনেত্রী। কালার্স বাংলার ডান্স রিয়্যিলিটি শো ‘বিন্দাস ডান্স সিজন ১’এর প্রতিযোগী ছিলেন তিনি। তখন থেকেই দর্শকদের নজর কেড়েছিলেন। তবে অভিনয় জগতে তিনি পা রেখেছেন অনেকদিন আগেই। যারা কালার্স বাংলার দর্শক তারা ভালোভাবেই চেনেন খেয়ালী মন্ডলকে। ‘মৌ-এর বাড়ি’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

আরও পড়ুন: ডাক্তারি পরীক্ষায় অনিয়ম ঠেকাতে কড়া দাওয়াই, একগুচ্ছ নির্দেশিকা

 

View this post on Instagram

 

A post shared by Kheyali (@kheyali_88_official)

একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে অভিনেত্রী জানিয়েছেন, তিনি কখনো ভাবতেই পারেননি জিমনাস্টিক জানার জন্য তিনি কোনো একটি ধারাবাহিকে লিড রোলে সুযোগ পাবেন। তবে তিনি অভিনয়ের পাশাপাশি নাচ করতে ভীষণ ভালোবাসেন। ‘আলতা ফড়িং নস্কর’ চরিত্রটি তার অভিনয় জীবনের মাইলস্টোন হিসেবে থেকে যাবে, তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই দর্শক মহলে তার পরিচিতি বাড়ছে হু হু করে। নিঃসন্দেহে এই ধারাবাহিকে এই নির্দিষ্ট চরিত্রে তাকে মানিয়েছে তা অস্বীকার করার জায়গা নেই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story