Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

‘এত সহজ নয় বেবি’, প্যাঁচালো বিষয় দেখে নীল পালিয়ে যাওয়ায় অভিনেত্রী বলেন প্রেম করা অত সহজ নয়, তুমুল ভাইরাল ভিডিও

‘এত সহজ নয় বেবি’, প্যাঁচালো বিষয় দেখে নীল পালিয়ে যাওয়ায় অভিনেত্রী বলেন প্রেম করা অত সহজ নয়, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় তারকা জুটি হল নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। বর্তমানে এই জুটি সোশ্যাল মিডিয়ার সেনসেশন। নেটদুনিয়ায় এই দুই অভিনেতা অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাদের শেয়ার করা যেকোনো ছবি কিংবা ভিডিও ভাইরাল হয় নিমেষের মধ্যে।

অনেক আগে থেকেই নীল ও তৃণার সম্পর্ক ছিল। ২০২০’র ডিসেম্বর মাসে এই দুই অভিনেতা অভিনেত্রী একে অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে টলিপাড়ায় এনারা হলেন পাওয়ার কাপেল। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রিল ভিডিওতে প্রায়ই এই দুই অভিনেতা-অভিনেত্রীর দেখা মেলে একই সাথে। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

সম্প্রতি ভাইরাল হওয়া রিল ভিডিওতে নীল ও তৃণার দেখা মিলেছে একইসাথে। সংলাপভিত্তিক একটি রিল ভিডিওতে লিপ দিয়েছেন এই জুটি। এই মজার ভিডিও নেটদুনিয়ায় শেয়ার হওয়ার পর থেকেই তা ভাইরাল হয়ে গিয়েছে সমস্ত নেটিজেনদের মধ্যে এবং তাদের অনুরাগীদের মধ্যে। ভিডিওতে অভিনেতা এবং অভিনেত্রীকে একেবারে ঘরোয়া পোশাকে দেখা গিয়েছে। সম্ভবত নিজেদের বাড়িতেই এই ভিডিও শুট করেছেন তারা।

আরও পড়ুন: লাল শর্ট ড্রেসে লাস্যময়ী মনামী, হট লুকে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী, নেটদুনিয়ায় ঝড় তুললেন বাঙালি অভিনেত্রী মনামী ঘোষ, রইলো ছবি

বর্তমানে এনারা দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। স্টার জলসার পর্দায় খরকুটো ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা। জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক উমা-তে নায়কের চরিত্রে অভিনয় করছেন নীল। ধারাবাহিকের জগৎ-এ একের পর এক কাজ করে চলেছেন এই দুই অভিনেতা অভিনেত্রী। সম্প্রতি এনাদের আরো একটি রিয়েল ভিডিও ভাইরাল হয়েছে গোটা নেটদুনিয়ায় নেটিজেনদের মধ্যে। যা দেখে বেশ মজাই পেয়েছেন তারা। করোনা পরিস্থিতিতেও বহু মানুষের দিকে নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এই জুটি। বর্তমানে রাজনীতি জগতেও পা রেখেছেন এনারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment