প্রতি বছরই বলি সেলেবদের নিয়ে ক্যালেন্ডার শ্যুট করেন সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রত্নানি। তার প্রতিটি ছবির মধ্যেই থাকে কিছু নতুনত্ব। এক কথায় তাঁর তোলা ছবিগুলো অনেকটাই জীবন্ত এবং আলাদা। তাই প্রতিদিন বছরের মতন এ বছরেও
তারকাদের নিয়ে ফটোশ্যুট শুরু করে দিয়েছেন ডাব্বু।
সম্প্রতি সেই ছবি তোলা পর্বের বেশ কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় এসেছে। ডাব্বু রত্নানির স্ত্রী মণীষা রত্নানির ইনস্টগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে দেখা গিয়েছে বলিউডের অন্যতম নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজকে। ভিডিওতে দেখা গিয়েছে মনীষার সানগ্লাস নিয়ে বেশ আগ্রহী হয়ে পড়েছেন জ্যাকলিন। তিনি বারবার মনীষাকে জিজ্ঞেস করছেন এই সানগ্লাসটা কেমন সানগ্লাস…. যদিও তাঁর উত্তরে মনীষা জানিয়েছেন এটি একটি বিশেষ সানগ্লাস।
View this post on Instagram
আরও পড়ুন: দুষ্টুর শিরোমণি রুক্মিণী-আমাইরা! পিসি-ভাইঝির অত্যাচারে ঘুম ভাঙল দেবের
ভিডিওতে দেখা গিয়েছে একটি সাদা লং ড্রেসের পেছনে পরীর ডানা লাগিয়েছেন জ্যাকলিন। অতএব ভিডিও দেখে বোঝাই গিয়েছে একটা নতুন কিছু করছেন ডাব্বু।কিন্তু জ্যাকলিন বাদে এ বছর আর কোন কোন সেলিব্রেটি ফটোগ্রাফারের ফটোশ্যুটের অংশ হতে চলেছেন তা এখনো জানা যায়নি । হয়তো শীঘ্রই তাঁর আভাস মিলবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। তবে গত বছর এই ফটো সেশনে ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, কিয়ারা আডবাণী, আলিয়া ভাট এবং আর বহু তারকা। গত বছর কিয়ারার কঁচু পাতা দিয়ে ঢাকা একটি ছবিও বেশ ট্রোলিং এর শিকার হয়েছিল । কিন্তু এসবের ভুলে এ বছর আবার নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছেন ডাব্বু রত্নানি।




