Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

মুক্তি পেল বাজির টিজার, এক মিনিটের ভিডিওতে মিমিকে ধরে গভীর চুম্বন খেলেন জিৎ

এই প্রথম মিমির সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন টলিউডের ‘বস’ জিত। সম্প্রতি অসুর সিনেমায় এক অন্য ধারার স্বাদ দিয়েছেন

মুক্তি পেল বাজির টিজার, এক মিনিটের ভিডিওতে মিমিকে ধরে গভীর চুম্বন খেলেন জিৎ

এই প্রথম মিমির সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন টলিউডের ‘বস’ জিত। সম্প্রতি অসুর সিনেমায় এক অন্য ধারার স্বাদ দিয়েছেন দর্শকদের। তবে আবার তাকে দেখা যাবে সেই পুরনো ‘বসের’ লুকে। গতকালই মুক্তি পেয়েছে জিতের নতুন ছবি বাজির টিজার। আর এই এক মিনিটের টিজারে দর্শকেরা ফের দেখতে পেল ভরপুর অ্যাকশন ও রোম্যান্সের কম্বো, সঙ্গে জিতের হল কাঁপানো ডায়লগ। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধলেন জিত ও মিমি। ছবির পরিচালক অংশুমান প্রত্যুষ ও চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। আর জিতের ছবিতে জিত গাঙ্গুলির গান না থাকলে কি চলে। টিজারে দেখা গেছে তাঁর একটি গানের ঝলকও।

সম্প্রতি প্রকাশিত বাজির টিজারে, ‘আয় না কাছে রে’ গানে স্পষ্ট ধরা পড়েছে জিৎ ও মিমির অনস্ক্রিন কেমিস্ট্রি। ভরপুর প্রেম আর ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক গান, দর্শকদের মনোরঞ্জন করার জন্য কোনো খামতি নেই এই ছবিতে। চলতি বছর ঈদের সময় মুক্তি পাওয়ার কথা ছিল বাজির। তবে করোনার কারণে মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছিল শুটিং। ফের আনলক পর্বেই লন্ডনে গিয়ে পৌঁছায় বাজির কাস্ট। শেষ করা হয় শুটিং। ছবিতে জিত ও মিমির পাশাপাশি দেখা যাবে অভিষেক চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সব্যসাচী চক্রবর্তী, দেবদূত ঘোষরা।

আরও পড়ুন: ইন্ডিয়াস গট ট্যালেন্ট এর মঞ্চে কলকাতার ব্যাড সালসা নাচ দেখে হাঁ অভিনেত্রী শিল্পা শেট্টি! ভাইরাল ভিডিও, এবার সোনালি-সুমন্থের জুতোয় পা গলালো বিভাস-সৃজা

এই এক মিনিটের টিজারে দেখা যায় মৃত্যুশয্যায় রয়েছেন জিতের বাবা অর্থাৎ অভিষেক চট্টোপাধ্যায়। বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনতে ৩০ দিনের মধ্যে একটা মিশন শেষ করতে হবে জিতকে। এই ৩০ দিনের মধ্যে বাবাকে বাঁচাতে পারবে কিনা তা নিয়ে গল্প।

ছকের বাইরে গিয়ে এক অন্য ধারার এক্সপেরিমেন্ট করেছিলেন অসুর ছবিতে। যদিও বক্স অফিসে তেমন সাফল্য লাভ করতে পারেনি অসুর। তাই এবার ফের নিজের ফিল্ডে ফিরে আসলেন বাজি নিয়ে। পর্দায় প্রথমবার জুটি বাঁধলেন মিমির সঙ্গে, যা দেখার জন্য দর্শকেরা উৎসুক। তবে বাজি কবে সিনেমা হলে আসবে তা এখনো জানা যায়নি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment