ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত জুটি হলো জিতু কামাল ও নবনীতা দাস এর জুটি। বেশ কয়েকবছর ধরেই তাদের জুটি জনপ্রিয়। কয়েকবছর আগে ধুমধাম আয়োজনের মাধ্যমে বিয়ে করেছিলেন এই জুটি। টেলিভিশনের পর্দায় তাদের আলাপ তারপর প্রেম বিয়ে।
সম্প্রতি নতুন সদস্য এলো তাদের মধ্যে। নতুন সদস্য কে নিজেরা স্বাগত জানালেন। নতুন গাড়ি কিনেছেন এই জুটি। সেই গাড়িকে নিজের পরিবারের সদস্যের মতনই স্বাগত জানালেন দুজনে।
সম্প্রতি ছোটো পর্দা থেকে বড়পর্দায় পা রেখেছেন জিতু। পরিচালক অনীক দত্তের আগামী ছবি অপরাজিত তে কাজ করছেন জিতু। তার এই সিনেমার নতুন লুক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে। এই ছবির মূল গল্প হলো সত্যজিৎ রায়ের তৈরি পথের পাঁচালী। আর এই সিনেমাটি স্বয়ং সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জিতুকে ইতিমধ্যেই তার লোক দর্শকদের নজর কেড়েছে। জিতুর এই লুক দেখে প্রত্যেক বাঙ্গালীদের সত্যজিৎ রায় কে মনে করিয়ে দিয়েছে। প্রত্যেকে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে জিতুর এই লুকে। এর পাশাপাশি প্রশংসা পেয়েছেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু।
আরও পড়ুন: শীতেও বোল্ড লুকঃ রূপোলি সিক্যুয়েন্ড ড্রেসে হট অবতারে ধরা দিলেন দর্শনা
এই চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার জন্য জিতু দিনরাত পরিশ্রম করছে। সবটুকু দিয়ে নিজের সেরা অভিনয়টা ফুটিয়ে তুলতে চেষ্টা করছে। ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে তবে ছবি মুক্তির ডেট এখনো প্রকাশ্যে আসে নি তাই এই ছবিতে অভিনয় দেখতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে বাঙ্গালীদের।
View this post on Instagram




