অভিনেতা আর মাধবন কে তো আমরা সকলেই চিনি। তার অভিনয়ের ক্ষেত্রে দূরদূরান্ত পর্যন্ত ছড়িয়েছে। অভিনেতার ছেলে একজন বড় মাপের সাঁতারু। ইতিমধ্যেই মহারাষ্ট্রের হয়ে সাঁতার প্রতিযোগিতায় সাতটি মেডেল জিতে নিয়েছে সে। আপাতত তার লক্ষ্য আগামী ২০২৬ এর অলিম্পিক। ভারতের হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছে সে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ছেলের সাঁতারের সম্পর্কে জানিয়েছেন অভিনেতা নিজেই।
আপাতত ছেলেকে নিয়ে দুবাইতে রয়েছেন অভিনেতা এবং তার স্ত্রী। মাধবন জানিয়েছেন যে মুম্বাইয়ের বেশিরভাগ সুইমিংপুলে বন্ধ, নয় তো তাদের আওতার বাইরে। তাই ছেলেকে নিয়ে আপাতত দুবাইতে আছেন তিনি। এখানেই ছেলে প্র্যাকটিস করছে বড় সুইমিং পুলে। আগামী লক্ষ্য হলো অলিম্পিক আমি এবং আমার স্ত্রী আমাদের তরফ থেকে পুরো সাপোর্ট ওকে দেওয়ার চেষ্টা করছে সব সময় ওর পাশে রয়েছি।
সাক্ষাৎকারে অভিনেতা কে জিজ্ঞাসা করা হয় যে তিনি কি কখনো চাননি তার ছেলেও অভিনয় আসুক? মাধবন জানান “একদমই না, আমি এবং আমার স্ত্রী সবসময় চেয়েছি আমার ছেলে যেটা ভালো লাগে যেটাতে ও জীবনে এগিয়ে যেতে পারবে সেটাই করুক। কখনোই আমরা ওকে কোনরকম প্রেসার করিনি। আমার কোন দুঃখ নেই যে ওঅভিনয় আসেনি আমরা সবসময় চেষ্টা করেছিল যেটা চাই ওকে সেটা দেওয়ার।”
আরও পড়ুন: ক্যামেরার সামনে হাসির ফোয়ারা; বাস্তব জীবনে এই ৫ জন জনপ্রিয় অভিনেত্রী ভোগ করেছেন স্বজনহারার শোক
সম্প্রতি কিছুদিন আগেই মাধবন এর ছেলে ১৬ বছর জন্মদিন গিয়েছে আর ছেলেকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেছেন। মাধবন তিনি লিখেছিলেন “যাতে যাতে আমি ভালো, তাতে তাতে আমাকে ছাড়িয়ে এগিয়ে যাওয়ার জন্য আমি গর্বিত তোমার ওপর। তোমাকে দেখে আমার হৃদয় গর্বে ভরে ওঠে। তোমার থেকে অনেক কিছু শিখি। আমি সত্যি একজন ভাগ্যবান বাবা।”
View this post on Instagram




