Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
20 July 2026

‘ভগবান শ্রীকৃষ্ণ সকলকে জ্ঞান, আনন্দ ও শান্তির আশীর্বাদ করুক’, জন্মাষ্টমী উপলক্ষ্যে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

‘ভগবান শ্রীকৃষ্ণ সকলকে জ্ঞান, আনন্দ ও শান্তির আশীর্বাদ করুক’, জন্মাষ্টমী উপলক্ষ্যে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

জন্মাষ্টমী উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার একটি টুইট করেন মুখ্যমন্ত্রী। সেখানে লেখেন, ভগবান শ্রীকৃষ্ণ সকলকে জ্ঞান, আনন্দ এবং শান্তি দিক। জয় শ্রী কৃষ্ণ।

দেশজুড়ে মহাআড়ম্বরে পালিত হচ্ছে  জন্মাষ্টমী।  মথুরা, বৃন্দাবনে সাড়ম্বরে পালিত শ্রীকৃষ্ণের জন্মদিন। মন্দিরে মন্দিরে সকাল থেকে পুণ্যার্থীদের ভিড় চোখে পড়েছে। বিভিন্ন মন্দিরে চলছে পূজা, আরতি। বৃন্দাবন, মথুরা সহ বাংলাতেও পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি৷ নদীয়ার ইস্কন মন্দিরেও সকাল থেকেই ভিড়। জন্মাষ্টমী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: পলিটিক্যাল সায়েন্স জানি কিন্তু এই সায়েন্স নিয়ে তো জানা নেই! শাহকে খোঁচা মমতার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal