Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 June 2026

ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন জেপি নাড্ডা

ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন জেপি নাড্ডা

ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন জেপি নাড্ডা। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৪ সালে জেপি নাড্ডার সভাপতিত্বে লড়াই করবে বিজেপি। এদিন কোভিডকালে দলকে যেভাবে পরিচালনা করেছিলেন জেপি নাড্ডা, এর ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ।

আরও পড়ুন: তৃতীয়ার ভিড় ছাপিয়ে গেল গত বারের ষষ্ঠীকে! রেকর্ড গড়ল কলকাতা মেট্রো 

২০২০ সালে বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন জেপি নাড্ডা। এরপর আসে করোনা অতিমারি। অতিমারি কালে জেপি নাড্ডার নেতৃত্বে খুব ভালোভাবে অতিমারিকাল সামাল দিয়েছিল বিজেপি। অমিত শাহ বলেন, কোভিডকালে জেপি নাড্ডা পরিচালনায় ভালো কাজ করেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জেপি নাড্ডা ও মোদীজির নেতৃত্বে ২০২৪ সালে ভালো ফল করবে বিজেপি। ১৯ এর থেকে ২৪ এর ফল আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন অমিত শাহ। মোদীজি আবারও প্রধানমন্ত্রী হয়ে দেশের নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন অমিত শাহ।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal