একুশের নির্বাচনে সিপিএমের তরুণ প্রার্থী দীপ্সিতা ধর এবং ঐশী ঘোষকে সমর্থন জানিয়ে ভিডিও বার্তা দিলেন ডাক্তার কাফিল খান। কাফিল খানের ভিডিও বার্তা বুধবার নিজের ট্যুইটারে পোস্ট করেন বালির সিপিএম প্রার্থী তথা এসএফআইয়ের সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা ধর।
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র নেত্রীর সমর্থনে বলতে গিয়ে তিনি জানান, দীপ্সিতাকে তিনি ব্যক্তিগত ভাবে চার পাঁচ বছর ধরে চেনেন। তিনি বলেন, দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দীপ্সিতা যে ভাবে সরব হয়েছেন, তার জুড়ি মেলা ভার। দেশের মধ্যে প্রতিবাদের পীঠস্থান হিসেবে JNU-এর উঠে আসার নেপথ্যে দীপ্সিতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Thank You for the support @drkafeelkhan . Together we will build a better world. ❤✊🏾#BengalElections2021 pic.twitter.com/sgy76SvhDM
— Dipsita (@DharDipsita) March 31, 2021
আরও পড়ুন: রাজ্যের বাকি পুরসভাগুলির বকেয়া ভোট কবে হতে পারে? হাই কোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন
ভিডিও বার্তায় কফিল খান জানান, উত্তরপ্রদেশ সরকারের তাঁর বিরুদ্ধে করা অন্যায়ের প্রতিবাদও করেছিলেন বাম ছাত্র নেত্রী।
দীপ্সিতার পাশাপাশি জামুড়িয়ার সিপিএম প্রার্থী ঐশী ঘোষকেও জয়ী করার আহবান জানান কাফিল খান।




