Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
26 July 2026

একসময় অক্ষয় কুমারের প্রেমে পাগল ছিলেন কাজল, কিন্তু এই কারনে বাধ্য হয়ে বিয়ে করেন অজয় দেবগণকে

একসময় অক্ষয় কুমারের প্রেমে পাগল ছিলেন কাজল, কিন্তু এই কারনে বাধ্য হয়ে বিয়ে করেন অজয় দেবগণকে

বলিউডে প্রতিনিয়ত বহু সম্পর্কের গুঞ্জন ওঠে আবার হারিয়েও যায়। শোনা যায়, একসময় বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল ইন্ডাস্ট্রির জনপ্রিয় প্রথম সারির অভিনেতা অক্ষয় কুমারকে এক ঝলক দেখার জন্য পাগল ছিলেন। আর এই সূত্রেই শুরু হয় অভিনেত্রীর সাথে বলিউড খ্যাত পরিচালক ও প্রযোজক কারাণ জোহারের বন্ধুত্ব। একসময় অক্ষয় কুমারের প্রেমে পাগল থাকলেও পরবর্তীকালে অজয় দেবগনের সাথে বিয়ে হয় তার। বর্তমানে বলিউডের সুখী দম্পতিদের মধ্যে অন্যতম কাজল-অজয়, তা বলাই বাহুল্য।

একটা সময় ছিল যখন কাজল পাগলের মত প্রেমে পড়েছিলেন অক্ষয় কুমারের। এমনকি কোন পার্টিতে কিংবা অনুষ্ঠানে গেলে অভিনেত্রীর চোখ নাকি শুধুই অক্ষয় কুমারকে খুঁজতো। আর এই খোঁজাখুঁজি সূত্র থেকেই কারাণ জোহারের সাথে বন্ধুত্ব হয়েছিল তার। এই কথা তারা জানিয়েছিলেন নিজেরাই।

‘কপিল শর্মা শো’তে সম্প্রতি কারাণ জোহরের সাথে হাজির হয়েছিলেন কাজল। একটি পার্টিতে কাজল কারাণকে নিয়ে ভীষণভাবে হেসেছিলেন, যার জন্য তিনি পার্টি ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। পরে অবশ্য তারা একসাথে অন্য আরেকটি পার্টিতে দেখা করেছিলেন। সেইসময় অক্ষয়কুমার বলিউডের স্টার হয়েছেন বলেই জানিয়েছিলেন তিনি। সেই পার্টিতে তিনি এবং কাজল অক্ষয় কুমারকে রীতিমতো খুঁজতে শুরু করেছিলেন একসাথে। তবে সেদিন তারা অভিনেতাকে খুঁজে পাননি। কিন্তু সেই ঘটনা দিয়ে তাদের বন্ধুত্বের সূত্রপাতটা হয়ে গিয়েছিল।

আরও পড়ুন: ‘দু’ঘণ্টা দেরিতে নায়ক আসেন, জুতো বেঁধে দেন সহকারী এটাই টলিউড!’, সাক্ষাৎকারে টলিউডের অনেক গোপন তথ্য ফাঁস করলেন অভিনেতা হিরন চট্টোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

এরপর অভিনেত্রী জানান অজয় দেবগন তার জীবনে আসার পর থেকে তিনি সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিলেন বাকি সবকিছু। ১৯৯৯’এ একে অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তাদের দুটি সন্তান। মেয়ের নাম নিয়াসা, ছেলের নাম যুগ। বর্তমানে তারা যে বলিউডের অন্যতম একটি সুখী পরিবার, তা বলাই বাহুল্য। উল্লেখ্য তার, মেয়ে নিয়াসা সম্ভবত পড়াশোনা সূত্রে বাইরে রয়েছেন। নিজের ছেলে মেয়েকে লাইমলাইট থেকে বেশ কিছুটা দূরেই রেখেছেন এই তারকা দম্পতি।

অজয় দেবগনের সাথে কাজলের বিয়ে হওয়ার পরেও একাধিক ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন অক্ষয় কুমার ও অজয় দেবগন। বাস্তবে তারা দুজনেই খুবই ভালো বন্ধু। তারা প্রায় একই সময়ে কেরিয়ার শুরু করেছিলেন। সম্প্রতি রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’ ছবিতে একসাথে দেখা গিয়েছে এই দুই অভিনেতাকে। ‘সুহাগ’ ছবি দিয়ে অজয় দেবগন ও অক্ষয় কুমার একসাথে অভিনয় জীবন শুরু করেছিলেন। তবে পরবর্তীকালে এই দুই অভিনেতাই নিজেদের মতো করে কাঁপিয়েছেন বলিউড। বর্তমানে তারা বলিউডের দুই সুপারস্টার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story