Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
26 June 2026

শিশুদিবসে ছেলের ছবি শেয়ার করে আবেগপ্রবণ হলেন শুভশ্রী! সোশ্যাল মিডিয়ায় একরত্তি ইউভানের ছবি ভাগ করে নিলেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তুমুল ভাইরাল ছবি

শিশুদিবসে ছেলের ছবি শেয়ার করে আবেগপ্রবণ হলেন শুভশ্রী! সোশ্যাল মিডিয়ায় একরত্তি ইউভানের ছবি ভাগ করে নিলেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তুমুল ভাইরাল ছবি

রবিবার ছিল শিশুদিবস। জহরলাল নেহেরুর জন্মদিন। এদিন সোশ্যাল মিডিয়ায় সকলেই নিজেদের ছোটবেলার ছবি শেয়ার করেছেন। পিছিয়ে থাকেননি তারকারাও। নিজেদের ছেলেবেলার নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন নিজের অনুরাগীদের সঙ্গে। টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও শেয়ার করলেন তার একরত্তি ছেলে ইউভানের ছবি। যা শেয়ার করে তিনি আবেগপ্রবণ হয়ে পড়লেন নেটদুনিয়াতেই।

রবিবার শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার একরত্তি ছেলে ইউভানের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “ভারতের প্রথম প্রধানমন্ত্রী বলেছিলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তুমি তাদের কীভাবে বড় করছো, সেটাই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শুভ শিশুদিবস। নিজের শিশু ও নিজের ভিতরে থাকা শিশুসত্ত্বাকে লালন করুন। কারণ ওরাই সবচেয়ে নিষ্পাপ।” এক্ষেত্রে তিনি জহরলাল নেহেরুর কথা উল্লেখ করেছেন তা বুঝতে অসুবিধা হয়নি কারোরই।

এই একরত্তিকে এক মুহূর্তের জন্যেও চোখের আড়াল করতে চাননা অভিনেত্রী। পরিবারের সব থেকে আদরের সে। তাই শিশুদিবসের দিন ইউভানের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে নিজেদের ছেলেমেয়েকে সঠিক পদ্ধতিতে বড় করে তোলার এবং মানুষ করার বার্তা দিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: কোটি কোটি টাকার মালিক হয়েও রক্ষা নেই, এবার নিজে হাতে কচুরি ভাজতে হলো অভিনেতা সুদীপ-পৃথার জুটিকে! তুমুল ভাইরাল ‘ইস্মার্ট জোড়ি’র নতুন পর্ব, ভাইরাল ভিডিও

ইউভান নেটদুনিয়ার সেনসেশন। তার যেকোনো ছবি শেয়ার হওয়া মাত্রই তা নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়। এদিন অভিনেত্রীর শেয়ার করা এই ছবিটিও তুমুল ভাইরাল হয়েছে সকল নেটিজেনদের মধ্যে। তার দুষ্টুমির বিভিন্ন ছবি ও ভিডিও প্রায়ই নেটদুনিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রীর অনুরাগীদের পাশাপাশি নেটিজেনরা অপেক্ষায় থাকেন ইউভানকে এক ঝলক দেখার জন্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment