Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

শুটিং এর মাঝেই বোনপো এর জন্য মন কেমন করায় আবেগ জড়িত পোষ্ট করলেন কঙ্গনা!

বেশ কিছুদিন থেকেই বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সোশাল মিডিয়া তে বেশ সক্রিয়। কখনো তিনি অন্যায়ের বিরুদ্ধে

শুটিং এর মাঝেই বোনপো এর জন্য মন কেমন করায় আবেগ জড়িত পোষ্ট করলেন কঙ্গনা!

বেশ কিছুদিন থেকেই বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সোশাল মিডিয়া তে বেশ সক্রিয়। কখনো তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, কখনো তিনি নিজের মতামত জানান টুইটারে কখনো বা নিজের সুন্দর সুন্দর ছবিও পোষ্ট করেন। সম্প্রতি তিনি আরো একটি ভালোবাসায় ভরা ছবি পোষ্ট করেছেন। এই ছবিতে তিনি স্নেহভরে তাঁর বোনপো পৃথ্বীকে চুমু খাচ্ছেন তিনি। এই ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন যে, তিনি পৃথ্বীকে খুব মিস করছেন।

“থলাইভি” ছবির শুটিং এর কাজে এখন ব্যস্ত কঙ্গনা। শুটিং এর কাজে এখন তিনি হায়দ্রাবাদ এ। সেখানে শুটিং এর মাঝেই তার বোন পো অর্থাৎ রঙ্গলি র ছেলে কে মিস করছেন তিনি। কঙ্গনা বলেন, তিনি যখন শুটিং এর জন্য বেরন তখন বোন পো পৃথ্বী তাকে যেতে দিতে চাইছিলনা। কঙ্গনা টুইটে লিখেছেন “যখন আমি শ্যুটিংয়ের জন্য বেরোচ্ছি, তখন ও এসে বলল যেও না। আমি তখন ওকে বুঝিয়ে বললাম আমায় তো কাজ করতে হবে। তখনই ও এসে আমার কোলে বসে পড়ল। বলল, ঠিক আছে যাও, তবে আমাকে তোমার কোলে ২ মিনিটের জন্য বসতে দাও। ওর সেই মুখটা মনে পড়ায় আমার চোখ এখনও জলে ভরে উঠছে।” আর এই কারণের জন্যই পৃথ্বীর সঙ্গে একটি মিষ্টি ছবি পোষ্ট করেন তিনি।

কঙ্গনা আরো লেখেন, বাই বলা মোটেই সহজ নয়, কিন্তু তাকে তা বলতেই হচ্ছে। ব্যস্ত সিডিউলের জন্য তিনি খুব শীঘ্রই যে আবার ফিরতে পারবেন এমন না। আপাতত হায়দ্রাবাদ এ ছবির কাজে ভীষণ ব্যস্ত তিনি।

আরও পড়ুন: ‘বউ হিসেবে নিজেকে শূন্য দেবো, বউ হওয়ার কোনো যোগ্যতা নেই আমার’! এবার নিজের সম্পর্কেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন রচনা ব্যানার্জি, ভাইরাল ভিডিও

আরও পড়ুন: Shah Rukh Khan: ‘ও তোমাকে লুটে নেবে!’ মিকা সিংকে কেন গৌরী খানের নাম করে সাবধান করেছিলেন শাহরুখ?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment