Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
3 July 2026

ক্যাট-ভিকির বিয়েতে গিয়ে হোটেলে নেচে মাত করলেন করণ জোহর-ফারহা খান! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হোটেলের গোপন ভিডিও

ক্যাট-ভিকির বিয়েতে গিয়ে হোটেলে নেচে মাত করলেন করণ জোহর-ফারহা খান! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হোটেলের গোপন ভিডিও

কারাণ জোহার পরিচালিত ও প্রযোজিত ছবিগুলির মধ্যে অন্যতম ব্লকবাস্টার হিট ছিল ‘কাভি খুশি কাভি গাম’। ২০০১’এ মুক্তি পেয়েছিল ছবিটি। চলতি বছরে অর্থাৎ ২০২১’এ ২০ বছর পূর্ণ করল এই বিগ বাজেটের সিনেমা। সেই আনন্দেই ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়েতে গিয়ে হোটেল রুম থেকেই এই ছবির গানে ফারহা খান ও কারাণ জোহার রিল ভিডিও বানিয়ে শেয়ার করেছেন, যা এই মুহূর্তে ভাইরাল।

চলতি সপ্তাহে বৃহস্পতিবার অর্থাৎ ৯’ই ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের বারওয়ারা ফোর্টে সমস্ত বিয়ের আয়োজন করা হয়েছে এই তারকা জুটির। মঙ্গলবারই এই জুটি পৌঁছে গিয়েছেন সেখানে। আজ বুধবার থেকেই বলিউডের নিমন্ত্রিত নামিদামী তারকারা আসতে শুরু করে দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম কারাণ জোহার ও ফারহা খান।

উল্লেখ্য এই তারকা জুটির সমস্ত কিছুই একটা বিশাল গোপনীয়তা বজায় রেখে সম্পন্ন হচ্ছে। বিয়ে নিয়ে শুরুতেই মুখ খোলেননি তারা। নিজেদের বয়সের পার্থক্যের জন্য বারবার চর্চায় উঠে এসেছেন। তবে এবার নিজেদের নিমন্ত্রিতদের ক্ষেত্রেও যতটা সম্ভব গোপনীয়তা বজায় রাখলেন। বলিউডের যে সমস্ত নামিদামী তারকারা আসছেন তাদের কারোর নামেই ঘর বুক করা হয়নি, বুক করা হয়েছে কোড নম্বরে। পাশের রুমের অতিথিরা জানবেন না তার পাশের রুমে কে রয়েছেন!

আরও পড়ুন: সুপারস্টারকিড দের মতো ওতো লাইমলাইটে থাকেন না! মাতৃত্বের ১৬ বছর পূর্ণ, ১৬’এ পা শ্রীলেখা কন্যার, মেয়ের একরাশ ছবি শেয়ার করলেন অভিনেত্রী, এক গুচ্ছ ছবি পোস্ট শ্রীলেখার

উল্লেখ্য, ইতিমধ্যেই রাজস্থানে পৌঁছে গিয়েছেন বলিউড খ্যাত পরিচালক কারাণ জোহার ও বলিউড খ্যাত ডিরেক্টর ফরহা খান। সেখানে পৌঁছেই হোটেল রুম থেকে ‘কাভি খুশি কাভি গাম’এর ২০ বছর পূর্ণ হওয়ার আনন্দে ‘বলে চুড়িয়া বলে কাঙ্গনা’এ নাচলেন এই দুই বলি তারকা। এই রিল ভিডিও ফারহা খান নিজের ইনস্টাগ্রম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন, যা শেয়ার হওয়ার সাথে সাথেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে অসংখ্য নেটনাগরিকের মধ্যে। গানটি দুজনকেই খুব উপভোগ করতে দেখা গিয়েছে। হয়তো ভিকি ও ক্যাটের বিয়েতে এই গানেই আসরে জমাবেন এই দুই বলি তারকা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment