সম্প্রতিক কালার্স টিভি তে শুরু হয়েছে নতুন রিয়েলিটি শো হুনরবাজ: দেশ কি শান’। এই শো সঞ্চালকের ভূমিকায় রয়েছেন ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া। শোয়ের বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তী, করণ জোহান এবং পরিণীতি চোপড়াকে। মাত্র কয়েকদিন হল এই শুরু হয়েছে টিভির পর্দায় এবার শো এর একটি ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই প্রমো ভিডিওটিতে দেখা যাচ্ছে শো টে উপস্থিত এক মহিলা প্রতিযোগী করণ জোহরের সঙ্গে ফ্লাট করছেন। এবং তার জন্যই করেন সেই মহিলার গায়ে মগে করে জল ঢেলে দিচ্ছেন তিনি। উল্লেখ্য যে মহিলা প্রতিযোগীকে আমরা দেখতে পাচ্ছি তিনি আর কেউ নন জনপ্রিয় কমেডিয়া রোহিত ঠাকুর। রঙিন পোশাক পড়ে চুল বেঁধে মহিলা সেজে তিনি স্টেজে উপস্থিত ছিলেন। আর ওই দিনই স্টেজে রোহিত করণ কে বলেছিলেন যে করণ জোহার যেন তার দিকে না তাকায় তার দিকে তাকালে সে পাগল হয়ে যায় এমনকি কারণ কে তার চুম্বন করতে ইচ্ছে করে।
এরপর রোহিত করণ জোহরকে সকলের সামনেই তার সঙ্গে একটি ডুয়েট নাচ করতে বলে এবং সকলের সামনেই রোহিত পোশাক পরিবর্তন করতে থাকেন এই দৃশ্য দেখে করণ জোহার তার গায়ে মুখ দিয়ে জল ঢেলে দেয়। আর সেই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকলেই অবাক হয়ে দেখেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হয়েছে নিমিষেই সকলের স্মার্টফোনে পৌঁছে গিয়েছে এই ভিডিওটি এবং অনেকেই না জেনে পুরোটা না ভেবে করন জোহার কে নিয়ে সমালোচনা করতে শুরু করে দিয়েছেন। যেখানে এই ঘটনাটি পুরোটাই একটি মজার ছলে দর্শককে হাসানোর জন্য করা হয়েছিল।




