Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

প্রবল বৃষ্টিতে কার্শিয়াংয়ে জাতীয় সড়কে ধস, বিচ্ছিন্ন শিলিগুড়ি-দার্জিলিং যোগাযোগ

প্রবল বৃষ্টিতে কার্শিয়াংয়ে জাতীয় সড়কে ধস, বিচ্ছিন্ন শিলিগুড়ি-দার্জিলিং যোগাযোগ

রাতভর প্রবল বৃষ্টির জেরে কার্শিয়াংয়ের জাতীয় সড়কে ধস। শিলিগুড়ি থেকে দার্জিলিঙ পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু কারোর প্রাণহানি হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিংয়ে। শুক্রবার সকালে দেখা যায় কার্শিয়াংয়ের ৫৫ নম্বর জাতীয় সড়কের একাংশ ধসে পড়েছে। চরম দুর্ভোগের শিকার হয়েছেন স্থানীয়রা।
ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনিক আধিকারিকরা।

সম্প্রতি মেরামত করা হয়েছিল জাতীয় সড়কের ওই অংশের। কিন্তু ধসের জেরে ভেঙে পড়ল রাস্তার একাংশ।

আরও পড়ুন: BIG BREAKING: আজই মন্ত্রিত্ব ছাড়ছেন শুভেন্দু অধিকারী!

ধসের জেরে শিলিগুড়ির সঙ্গে দার্জিলিংয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হলেও রোহিণী এবং মিরিক হয়ে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা খোলা রয়েছে। এখন সেটাই সম্বল সাধারণ মানুষের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal