ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস। প্রথমে রোজ ডে, তারপর একে একে আসে বিভিন্ন দিবস। শেষ হয় ভালোবাসার দিন দিয়ে। ভক্ত মহলে ‘রোজ দে’ উইশ করতে বলিউড তারকা কার্তিক আরিয়ানা নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ছোট্ট মেয়ের হাতে ভালোবাসার প্রতীক অর্থাৎ লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। ভিডিওটি এগোলে দেখা যায় কার্তিক সেই খুদে মেয়েটির হাত থেকে গোলাপ নিচ্ছেন। কার্তিক তাঁর শেয়ার করা পোস্টে লিখেছেন, “Aise Rose day roz roz aaye.” সঙ্গে #HappyRoseDay…।
কার্তিকের শেয়ার করা ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হতেই, ফ্যান-মহলে “রোজ ডে” উইশের ঢেউ উপচ্ছে পরে। কেউ লিখেছে, “Awwwwwe… I wish i was the kid there Happy Rose Dayy.” আবার কেউ লিখেছে, “Happy rose day my love.”
আরও পড়ুন: Priyanka Chopra Rolex: বিশ্বখ্যাত রোলেক্স পরিবারের নতুন সদস্য প্রিয়াঙ্কা চোপড়া জোনাস
ইতিমধ্যেই বলিউড স্টার কার্তিক তার বেশ কিছু প্রজেক্টের কাজ শুরু করেছেন। আরও কিছু ছবি তার ঝুলিতে রয়েছে। বর্তমানে “ভুলভুলাইয়া পার্ট ২” -এর শুটিং চলছে। এই ছবির কাজ অতি মারি পরবর্তী লকডাউনের কারণে বহুদিন বন্ধ ছিল। এছাড়াও কার্তিক আরো দুটি প্রজেক্ট এর কাজ শুরু করতে চলেছেন… প্রথমটি, ধামাকা এবং অপরটি জানভি কাপুরের সঙ্গে দোস্তানা ২।