Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
15 July 2026

বিকিনি পড়ে মালদ্বীপের বিচে উষ্ণতা ছড়াচ্ছেন ক্যাটরিনা কাইফ, দেখে নিন সেই ছবি

পুজোর মরসুমে সব তারকারাই বেরিয়ে পড়ছেন ঘুরতে। বর্তমানে মালদ্বীপে সময় কাটাচ্ছেন ক্যাটরিনা কাইফ। সমুদ্রসৈকতে

বিকিনি পড়ে মালদ্বীপের বিচে উষ্ণতা ছড়াচ্ছেন ক্যাটরিনা কাইফ, দেখে নিন সেই ছবি

পুজোর মরসুমে সব তারকারাই বেরিয়ে পড়ছেন ঘুরতে। বর্তমানে মালদ্বীপে সময় কাটাচ্ছেন ক্যাটরিনা কাইফ। সমুদ্রসৈকতে বিকিনি পড়ে উষ্ণতা ছড়াচ্ছে বলিউড সুন্দরী। নিজের ইনস্টাগ্রামের শেয়ার করলেন সেই ছবি। একটি সাদা বিকিনি পড়ে মালদ্বীপের বিচে সূর্যস্নান করছেন অভিনেত্রী। উৎসবের মরসুমে একান্তে কিছু সময় কাটাতেই চলে গিয়েছিলেন মালদ্বীপে। সেখানেই গিয়ে বিকিনিতে ছবি তুলে শেয়ার করেন ফ্যানদের সাথে। তাঁর সেই ছবি দেখে কুপোকাত তাঁর ফ্যানেরা। ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সেই ছবি। ছবি নিচে ক্যাপশনে লিখেন, ‘প্যারাডাইস ফাউন্ড’। কমেন্ট সেকশনে রীতিমতো বিয়ের প্রপোজাল দিয়ে বসছেন নেটিজেনরা। চলুন আপনিও দেখে নিন সেই ছবি।

সম্প্রতি মুক্তি পেতে চলেছে পরিচালক রোহিত শেট্টির নতুন ছবি সূর্যবংশী। সেখানে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। লকডাউনের আগেই মুক্তি পেয়েছিল ছবির ট্রেলার। কিন্তু করোনা আবহে পিছিয়ে ফেলতে হয় মুক্তির দিন। তবে শোনা যাচ্ছে আগামী বছরের মধ্যেই মুক্তি পাবে সূর্যবংশী। তাই এই খালি সময়ে একান্তে ঘুরতে চলে গেলেন মালদ্বীপে। তবে পাপারাৎজি মতে, তাঁর সঙ্গে থাকতে পারে আরো একজন।

আরও পড়ুন: মা কে নিয়ে ‘রান্নাঘর’ এ হাজির অভিনেত্রী শ্রুতি দাস! প্রেমিক স্বর্ণেন্দুর সঙ্গে বিয়ে নিয়ে দারুণ সারপ্রাইজ দিলেন অনুগামীদের, তুমুল ভাইরাল ভিডিও

প্রসঙ্গত ক্যাটরিনা ও রণবীরের সম্পর্ক বিচ্ছেদের পর, বিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ক্যাটরিনা। এমনি গঞ্জন উঠছে বলিপাড়ায়। যদিও সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি দুজনের কেউই। তবে ক্যাটরিনা জানিয়েছেন, উপযুক্ত সময় এলে তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আনবেন তাঁরা। এছাড়াও সালমান ক্যাম্পে ফেরত এসেছেন ক্যাটরিনা। সালমানের সঙ্গে জুটি বাঁধেন টাইগার জিন্দা হ্যায় ও ভারত ছবিতে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment