Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

‘কৌশাম্বীই বেশি সুন্দরী’! দুই দলে ভাগ হয়ে গেল সৌমিতৃষা এবং কৌশাম্বির ভক্তরা, কে বেশি সুন্দর তাই নিয়ে শুরু হয়ে গেল দ্বন্দ্ব, তুমুল ঝামেলা চলছে তাদের ভক্তদের মধ্যে

‘কৌশাম্বীই বেশি সুন্দরী’! দুই দলে ভাগ হয়ে গেল সৌমিতৃষা এবং কৌশাম্বির ভক্তরা, কে বেশি সুন্দর তাই নিয়ে শুরু হয়ে গেল দ্বন্দ্ব, তুমুল ঝামেলা চলছে তাদের ভক্তদের মধ্যে

বর্তমানে টেলিভিশনের ছোটপর্দায় সব থেকে জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুন্ডু। মিঠাই ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জয় করে নিতে সক্ষম হয়েছে সৌমিতৃষা। এখন চারিদিকে তার অসংখ্য ভক্ত ছড়িয়ে রয়েছে। পর্দার মিঠাই কে আমরা যেমন ভাবে দেখি বাস্তবে সৌমিতৃষার সঙ্গে মিঠাইয়ের অনেকটা মিল রয়েছে। সেটা অভিনেত্রী বহুবার বহু সাক্ষাৎকারে নিজের মুখে স্বীকার করেছেন। পর্দায় আমরা মিঠাইকে যেমন ছটফটে, চঞ্চল, দুষ্টু স্বভাবের দেখতে পাই বাস্তব জীবনে ও সৌমিতৃষাও একই রকম। বর্তমানে মিঠাই ধারাবাহিক টিআরপি রেটিং কমলেও দর্শকের মনের সৌমিতৃষা একইভাবে ভালবাসার জায়গা দখল করে রেখেছেন।

সেরকমই ধারাবাহিকে আরো একজন সুন্দরী অভিনেত্রী হলেন কৌশাম্বি চক্রবর্তী। যাকে আমরা দিদিয়ার চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। বর্তমানে কৌশাম্বি সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চায় থাকেন। তাকে নিয়ে চর্চার শেষ নেই এই মুহূর্তে। দেখতে ভারী মিষ্টি অভিনেত্রী কখনো শাড়ি বা কখনো ওয়েস্টার্ন পোশাকে ক্যামেরার সামনে ধরা দেয়। মিঠাই ধারাবাহিকের ভক্তরা আবার দুই দলে ভাগ হয়ে গেছে। একদল রয়েছে কৌশাম্বির দলে আরেক দল রয়েছে সৌমিতৃষার দলে। তাই দুজনের ফ্যানদের মধ্যে হামেশাই দন্ড লেগে যায়।

বর্তমানে আবার সোশ্যাল মিডিয়ায় জোর তার চর্চা হচ্ছে সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায় এবং কৌশাম্বিকে নিয়ে। দুজনে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সূত্রের খবর আপাতত তাই বলছে। কৌশাম্বির জন্মদিনের দিন কৌশাম্বির বাড়িতে হাজির হয়েছিলে আদৃত। সেখানেই পার্টি করেছেন তারা একসাথে। এটাও শোনা যাচ্ছে সৌমিতৃষার সঙ্গে নাকি সম্পর্ক খারাপ হয়েছে আদৃত এবং কৌশাম্বির। এবার প্রশ্ন হল এই সমস্ত কথা কি আদৌ সত্যি? নাকি অন্য কোন গল্প রয়েছে এর ভেতরে। যদিও স্পষ্ট করে এখনো কিছুই জানাননি সৌমিতৃষা, আদৃত বা কৌশাম্বি।

আরও পড়ুন: জি বাংলার ‘বকুল কথা’ কে পুরো নকল করছে স্টার জলসার ‘গাঁটছড়া’! নতুন প্রোমো দেখতেই শুরু ট্রোলিং, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment