Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

আগামী দিনে গোটা দেশের দায়িত্ব কাধেঁ নেবেন কেজরিওয়াল, পাঞ্জাব জয়ের পর দাবি আপ নেতার

আগামী দিনে গোটা দেশের দায়িত্ব কাধেঁ নেবেন কেজরিওয়াল, পাঞ্জাব জয়ের পর দাবি আপ নেতার

পাঞ্জাব দখলের পথে আপ। এবার আর নিজেদের আঞ্চলিক দল মনে না করে জাতীয় শক্তি হিসেবে দাবি আপ নেতৃত্বের। আপ নেতা রাঘব চাড্ডা জানান, আগামী দিনে গোটা দেশের দায়িত্ব কাধেঁ পাবেন অরবিন্দ কেজরিওয়াল।

ভোটের ফলাফলে দেখা যায়, পাঞ্জাবে সরকার গড়ার পথে আম আদমি পার্টি। আর এরপরেই সাংবাদিকদের সামনে আপ নেতা রাঘব চাড্ডা জানান, এবার জাতীয় শক্তি হওয়ার দিকে এগোচ্ছে আমাদের দল। ঈশ্বরের আশির্বাদে কেজরিওয়াল একদিন দেশকে নেতৃত্ব দেবেন। পাঞ্জাবে সাফল্যের পর দিল্লির পর আরও এক রাজ্যে ক্ষমতা দখলের পথে আপ। অন্যদিকে দলের সাফল্যে খুশি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। টুইটে পাঞ্জাবের মানুষকে অভিনন্দন জানান তিনি। লেখেন, এই বিপ্লবের জন্য পাঞ্জাবের মানুষকে ধন্যবাদ।

২০১৭ সালেও পাঞ্জাব বিধানসভার ভোটেও লড়াই করেছিল আপ। কিন্তু ভালো ফল করতে পারেনি সেইবার। দিল্লি সামলানোর পাশাপাশি পাঞ্জাবেও নিজেদের সক্রিয় রেখেছিল আপ। সেই ফল দেখা গেল ২০২২ ভোটে।

আরও পড়ুন: ‘দলের সংগঠন কিছুটা দুর্বল হয়ে আছে, মানতে হবে’, স্বীকারোক্তি আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal