Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

‘প্রথমবার একসঙ্গে দোল খেলবে খুকুমণি-বিহান, তবে সেখানেও ভয়ঙ্কর ষড়যন্ত্রের আঁচ! ‘খুকুমণি হোম ডেলিভারি’র নতুন প্রোমো দেখে শোরগোল নেটদুনিয়ায়, ভাইরাল ভিডিও

‘প্রথমবার একসঙ্গে দোল খেলবে খুকুমণি-বিহান, তবে সেখানেও ভয়ঙ্কর ষড়যন্ত্রের আঁচ! ‘খুকুমণি হোম ডেলিভারি’র নতুন প্রোমো দেখে শোরগোল নেটদুনিয়ায়, ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’ এবং অল্পদিনের মধ্যেই বাংলা সিরিয়ালের দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছে দীপান্বিতা রক্ষিত অভিনীত এই ধারাবাহিকটি। অন্যরকম গল্প, পাশাপাশি লড়াকু নায়িকা এই দুইয়ের মিশেলে ‘খুকুমণি হোম ডেলিভারি’ তুমুল জনপ্রিয়তা লাভ করেছে বাংলা সিরিয়ালের দর্শকদের মধ্যে।

তবে এবার ধারাবাহিকের নতুন প্রোমো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই চাঞ্চল্য সৃষ্টি হল নেট দুনিয়ায়। আসন্ন বসন্ত উৎসব এবং হোলিকে কেন্দ্র করে বাংলা ধারাবাহিক গুলিতে দেখতে পাওয়া যাবে রঙের উৎসব। সেই তালিকা থেকে বাদ যায়নি খুকুমণি হোম ডেলিভারিও। কিন্তু ধারাবাহিকের হোলি স্পেশাল পর্বতে ধারাবাহিকের নায়ক খুকুমণি এবং বিহান যখন রং খেলায় ব্যস্ত থাকবে তখনই তাদের প্রাণে মারার ষড়যন্ত্র করবে ধারাবাহিকের ভিলেন অর্থাৎ বিহানের সৎ মা।

বলাই বাহুল্য এই প্রোমো সামনে আসতেই নেটিজেনরা কমেন্টের মাধ্যমে জানিয়েছেন কিভাবে এই ভয়ংকর ষড়যন্ত্র এড়িয়ে প্রাণে বাঁচতে পারে ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন তারা।

আরও পড়ুন: দারুণ চমক নিয়ে হাজির ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর! নতুন গানে এবার জুটি বাঁধলেন বাংলাদেশের হিরো আলমের সাথে, গানের নাম ‘হাউ ফানি, ভাইরাল ভিডিও

প্রসঙ্গত এই ধারাবাহিকের নায়িকা খুকুমণি এর আগে একাধিকবার নেটিজেনদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে অন্য ধারাবাহিকের নায়িকাদের থেকে আলাদা হওয়ার জন্য। কারণ এখানে নায়ক নয় বরং নায়িকাকেই চুটিয়ে মারপিট করতে দেখতে পেয়েছেন দর্শকরা। আরো একবার সেটাই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment