Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

‘আমার পেটে লাথি মেরে কাজ কেড়ে নিচ্ছে’! অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে প্রকাশ্য টিভি শোতে বিস্ফোরক মন্তব্য করলেন অমিতাভ বচ্চন, ভাইরাল ভিডিও

‘আমার পেটে লাথি মেরে কাজ কেড়ে নিচ্ছে’! অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে প্রকাশ্য টিভি শোতে বিস্ফোরক মন্তব্য করলেন অমিতাভ বচ্চন, ভাইরাল ভিডিও

সম্প্রতি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন সঞ্চালিত জনপ্রিয় হিন্দি ক্যুইজ শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’র মঞ্চে প্রতিযোগী হিসেবে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। পাশাপাশি তাঁর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

তাদের আগামী ছবি ‘সূর্যবংশী’ প্রচার করতে এসেছিলেন বলিউডের এই জনপ্রিয় জুটি। সেখানেই হাসি-ঠাট্টার ফাঁকে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। ক্যাটরিনা কাইফ তার কাজ কেড়ে নিয়ে পেটে লাথি মারছেন, এমন অভিযোগ তুলেছেন অভিনেত্রীর বিরুদ্ধে অমিতাভ।

প্রসঙ্গত অক্ষয় এবং ক্যাটরিনার অনুরোধে ‘অগ্নিপথ’ ছবি একটি বিখ্যাত ডায়ালগ নিজের জনপ্রিয় ব্যারিটোন স্বরে বলে শোনাচ্ছিলেন অমিতাভ বচ্চন। তার ডায়লগ শেষ হওয়ার আগেই তার কথার রেশ টেনে নিয়ে অবিকল তার মত ভঙ্গিতে ব্যারিটোন গলার স্বরে সেই ডায়লগ বলতে থাকেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। পাশাপাশি চেয়ারে হেলান দিয়ে শরীরে ভঙ্গিমাতেও তিনি অমিতাভ বচ্চনকে সফলভাবে নকল করতে সক্ষম হয়েছিলেন।

আরও পড়ুন: মুক্তি পেল ‘KGF চ্যাপ্টার ২’ এর ট্রেলার, সালমান খানের সব রেকর্ড ভেঙে দিলো নিমেষেই, ছবির ট্রেলার দেখেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে, ভাইরাল ভিডিও

বলাই বাহুল্য এর পরেই মজার ছলে চিৎকার করে ওঠেন অমিতাভ বচ্চন। জানান ক্যাটরিনার অভিনয় এতটাই ভাল হয়েছে যে এরপর আর তাকে কেউ অভিনয়ে নেবে না। সেই প্রসঙ্গেই তিনি বলেন ক্যাটরিনা তার পেটে লাথি মারছেন। কারণ ক্যাটরিনার অভিনয় দেখে সকলে তাকেই অভিনয়ের সুযোগ দেবেন। বলাই বাহুল্য অমিতাভ, ক্যাটরিনা এবং অক্ষয় কুমারের এই বন্ধুত্ব বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment