শেষবার ‘রক্ত রহস্য’ এ রেডিও জকির ভূমিকায় দেখা গিয়েছিল কোয়েলকে। এবার দেখা যাবে সাংবাদিক ‘বিদিশা’র ভূমিকায়। ২০২১ এ আসতে চলেছে কোয়েল অভিনীত ‘ফ্লাইওভার’। সব ঠিক থাকলে ২ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।
‘ফ্লাইওভার’ এর ফাস্ট লুক মুক্তি পেয়েছে আজ। নতুন বছরের নতুন ছবি মুক্তির আনন্দ সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে নিলেন কোয়েল মল্লিক।
নিয়ম না মানলেই বিপদ নিশ্চিত…
আজ Official Poster.#Flyover Releasing 2nd April only in theatres!@SurinderFilms @abhimanyumuk pic.twitter.com/r4hfG4evG2
— Koel Mallick (@YourKoel) March 17, 2021
আরও পড়ুন: টলিউডের কাঙ্খিত পুরুষ যশ! ছবি দেখেই হেসে উঠলেন ঋতাভরী
View this post on Instagram
‘রক্ত রহস্যে’র মতই এই ছবি গল্প বুনন হয়েছে থ্রিলার মিশিয়ে। আচমকাই এক খুনের মিথ্যে অভিযোগে গ্রেফতার হতে হয় বিদিশাকে। এরপর সাংবাদিক বিদিশা কীভাবে সে মিথ্যে জাল থেকে বেরিয়ে আসবে তারই উন্মোচন হবে গল্পে। ছবিতে কোয়েল ছাড়াও দেখা যাবে গৌরব চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, রবি সাউ এবং কৌশিক রায়কে।




