Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
15 July 2026

হলুদ পাঞ্জাবিতে এখনই নেটিজেনদের মন কাড়লো ‘কিউটি পাই’ কবীর, ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করলেন কোয়েল মল্লিক

টলিপাড়ার নবগত মায়েদের মধ্যে একজন হলেন কোয়েল মল্লিক। সদ্য মা হয়েছেন তিনি। তাঁর বাড়িতে এসেছে এক ছোট্ট

হলুদ পাঞ্জাবিতে এখনই নেটিজেনদের মন কাড়লো ‘কিউটি পাই’ কবীর, ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করলেন কোয়েল মল্লিক

টলিপাড়ার নবগত মায়েদের মধ্যে একজন হলেন কোয়েল মল্লিক। সদ্য মা হয়েছেন তিনি। তাঁর বাড়িতে এসেছে এক ছোট্ট নবজাত শিশু। মা হওয়ার পর বেশ কয়েকদিন দেখা যায়নি অভিনয় জগতে তাকে। এবার পুরনো রুটিনে ফিরলেন তিনি। টলিপাড়ার অন্যান্য অভিনেত্রী দের মতন সোশ্যাল মিডিয়ায় খুব একটা একটিভ থাকেন না কোয়েল মল্লিক। তবে মাঝেমধ্যে নানা ছবি পোস্ট করেন তিনি। নিজের ব্যক্তিগত জীবন কে মিডিয়ার লাইমলাইট থেকে একটু দূরে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী। অবশেষে ভক্তদের সাথে শেয়ার করে নিলেন নিজের পুত্রসন্তানের ছবি সঙ্গে তার নামও। ছেলের নাম রেখেছেন কবীর। কবীরকে কোলে নিয়ে সেই ছবি শেয়ার করলেন নিজের ইনস্টাগ্রামে।

কোয়েলের কলেজ ছোট্ট কবীরকে দেখে আনন্দিত নেটিজেনরা। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে সেই মিষ্টি ছবি। ছবির ক্যাপশনে কোয়েল লেখেন, ‘সানসাইন’। একটা হালকা হলুদ রঙের পাঞ্জাবি পড়ে মায়ের কোলে দিব্যি শুয়ে আছে ছোট্ট কবীর। অন্যদিকে একটা কাঁথা স্টিচ শাড়ি পড়ে বাঙালি বউ রূপে দেখা যায় কোয়েলকে। মা ও ছেলের জন্য ভালোবাসার বন্যা বইয়ে দেন নেটিজেনরা। শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে ছাড়েননি টলিপাড়ার তারকারাও। টলিপাড়ার আরো এক নবাগত মা শুভশ্রীর কমেন্ট সেকশনে লিখেছেন, “কিউটি পাই”।

মা হওয়ার পর অনেকটাই বদল এসেছে শরীরে। তাই এবার জোর কদমে এক্সারসাইজ করছেন অভিনেত্রী আবার পুরনো সেপে ফিরে আসার জন্য। জুম্বার ট্রেনিংও নিচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের শেয়ারও করেছিলেন তাঁর জুম্বা ড্যান্সের ভিডিও।

আরও পড়ুন: ‘এসব কি গাঁজাখুরি?’ ছোট্ট ‘বোধিসত্ত্ব’কে ক্লাস সেভেনের অঙ্ক বিনা বাধায় করে ফেলতে দেখে বিরক্ত দর্শকরা, ‘অবাস্তব ব্যাপার’, মতামত তাদের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment