Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
17 June 2026

‘কোহলির খুব ঝগড়া করা স্বভাব’! প্রকাশ্য ইন্টারভিউতে এবার বিরাট কোহলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সৌরভ গাঙ্গুলী, কোহলি খুব ঝগড়া করে, সাংবাদিকদের সামনে বললেন ‘মহারাজ’ সৌরভ

‘কোহলির খুব ঝগড়া করা স্বভাব’! প্রকাশ্য ইন্টারভিউতে এবার বিরাট কোহলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সৌরভ গাঙ্গুলী, কোহলি খুব ঝগড়া করে, সাংবাদিকদের সামনে বললেন ‘মহারাজ’ সৌরভ

সীমিত ওভারের ক্রিকেট ফরম্যাট থেকে অধিনায়কত্ব হারানোর পর থেকেই আলোচনার শীর্ষে রয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি.। পাশাপাশি একই কারণে সেই প্রসঙ্গে উঠে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর নাম।

প্রসঙ্গত বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার উপরে। এর মধ্যেই বিরাট কোহলি সম্পর্কে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল কলকাতার মহারাজ সৌরভ গাঙ্গুলীকে।

সম্প্রতি এক অনুষ্ঠানে ক্রিকেটারদের আচার-আচরণ নিয়ে কথা প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন যে ক্রিকেটার হিসেবে বিরাট কোহলির মানসিকতা তার বেশ ভালো লাগে। কিন্তু একই সঙ্গে জানিয়েছেন যে বিরাট খুব ঝগড়া করে এবং সেটি তিনি একদম পছন্দ করেন না। বলাই বাহুল্য একথা শুনে বিরাট কোহলির অনুগামীরা বেশ ক্ষুব্ধ হলেও কলকাতার মহারাজ কিন্তু গোটা বিষয়টি মজার ছলেই জানিয়েছেন।

আরও পড়ুন: আই লিগের প্রথম ম্যাচে ৩৩ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল

তবে তা সত্বেও বিসিসিআই সভাপতির এই মন্তব্য বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। কারণ ক্রিকেট অনুরাগীদের অনেকেই মনে করছেন বিরাটের অধিনায়কত্ব হারানোর পিছনে বোধহয় সৌরভ গাঙ্গুলীর হাত রয়েছে। তবে সম্প্রতি দাদাগিরির একটি এপিসোডে সৌরভ একথা স্পষ্ট করে দিয়েছিলেন যে তারা বারবার অনুরোধ করা সত্বেও বিরাট নিজেই অধিনায়কত্ব ছেড়েছেন। তবে এদিন মজার ছলে করা হলেও বিরাটের সম্পর্কে সৌরভের এই মন্তব্য আরো একবার গোটা বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports