Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

পুরভোটের প্রচারে বৃহস্পতিবার থেকেই পথে নামছেন অভিষেক ব্যানার্জি

পুরভোটের প্রচারে বৃহস্পতিবার থেকেই পথে নামছেন অভিষেক ব্যানার্জি

১০ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। প্রচার পর্ব চলছে। প্রতিদিনেই বিভিন্ন ওয়ার্ডে প্রচার করছেন প্রার্থীরা সঙ্গে থাকছেন হেভিওয়েট নেতামন্ত্রীরা। তৃণমূলের প্রচার পর্বে এবার মাঠে নামছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।

বৃহস্পতিবার থেকে পরপর দুদিন মহামিছিল করবেন অভিষেক ব্যানার্জি। ১৬ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর দুটোর সময় মহামিছিল করবেন অভিষেক। বড়বাজারের রাজাকাটরা থেকে শিয়ালদহ হয়ে বউবাজারের ব্যাংক অফ ইন্ডিয়া পেরিয়ে শশীভূষণ দে স্ট্রিট পর্যন্ত চলবে মহামিছিল। পরদিন অর্থাৎ শুক্রবার দ্বিতীয় মহামিছিল অভিষেকের। সেটি শুরু হওয়ার কথা রয়েছে ঢাকুরিয়া এলাকার থেকে।

অন্যদিকে গোয়া সফর সেরে বুধবার কলকাতা ফিরছেন মমতা ব্যনার্জি। তারপরই পুরভোটের প্রচারে পরপর দুদিন উত্তর ও দক্ষিণ কলকাতায় দলের প্রার্থীদের নিয়ে সভা করবেন তৃণমূলনেত্রী। বুধবার উত্তর কলকাতার ফুলবাগানে সভা করবেন মমতা ব্যানার্জি। সেখানে উত্তর কলকাতার ৬০ জন প্রার্থী হাজির থাকবেন। বৃহস্পতিবার একদিকে অভিষেক ব্যানার্জির মহামিছিল অন্যদিকে জোড়া সভা করবেন মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী প্রথম সভাটি করবেন বেহালা চৌরাস্তায়। দ্বিতীয়টি করবেন বাঘাযতীনে।

আরও পড়ুন: সংগঠনের কাজ করতে চেয়ে রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছিলেন, অর্পিতাকে রাজ্যের সাধারণ সম্পাদক করল তৃণমূল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal