Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

নতুন ধারাবাহিক ‘লাল কুঠি’র জন্য বন্ধ হতে চলেছে ‘কড়ি খেলা’! শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক, আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘লাল কুঠি’, টেলিপাড়ায় এমনটাই জল্পনা

নতুন ধারাবাহিক ‘লাল কুঠি’র জন্য বন্ধ হতে চলেছে ‘কড়ি খেলা’! শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক, আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘লাল কুঠি’, টেলিপাড়ায় এমনটাই জল্পনা

সম্প্রতি জি বাংলার পর্দায় দেখা গিয়েছে এক নতুন ধারাবাহিকের প্রমো ভিডিও। ধারাবাহিকের নাম ‘লালকুঠি’। একেবারে ভিন্ন স্বাদের ভৌতিক কাহিনী অবলম্বনেই আসতে চলেছে এই নতুন ধারাবাহিক। আর এই প্রমো ভিডিও তে আমরা দেখতে পেয়েছি আমাদের সকলের প্রিয় অভিনেত্রী রুকমা রায় কে। কিন্তু অন্যদিকে আবার বেজে উঠলো বিষাদের সুর। ‘কড়ি খেলা’ ধারাবাহিকের মন খারাপ। গুঞ্জন উঠেছে খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় শেষ হয়ে যাচ্ছে কড়ি খেলা।

নতুন প্রমো ভিডিও দেখে যমুনা ঢাকি দর্শকেরা বেজায় ভয় পেয়েছিলো। তারা ভেবেছিল এই হয়তো ধারাবাহিক শেষ হয়ে যাবে। কিন্তু তেমন টা হচ্ছে না যমুনা ঢাকি ধারাবাহিকটি এখনই শেষ হচ্ছে না। বরং শোনা যাচ্ছে শেষ হতে চলেছে কড়ি খেলা। কিন্তু চ্যানেলের পক্ষ থেকে এখনই কিছুই জানানো হয়নি। আসলে কড়ি খেলা প্রথমদিকে জনপ্রিয়তা পেলেও বর্তমানে একদম কমে গিয়েছে তার জনপ্রিয়তা।

TRP তালিকায় রেটিং ও একেবারে কমে গিয়েছে। ধারাবাহিকের সময় সোম থেকে শুক্র রাত সাড়ে নটায়। কিন্তু ওই একই সময়ে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া হয়। তাই পারমিতা অপূর্ব র জুটি একেবারেই টিকতে পারছে না।

আরও পড়ুন: সুশান্তের প্রাক্তন প্রেমিকা এখন অন্য প্রেমিকের কোলে, জোর সমালোচনার মুখে পড়েছেন অঙ্কিতা লোখান্ডে

চলতি মাসের শেষেই শেষ শুটিং করবে কড়ি খেলার পরিবার। এর পরিবর্তে গা ছমছমে গল্প নিয়ে আসবে রুকমার লাল কুঠি। তবে ধারাবাহিকে রুকমার বিপরীতে কাকে দেখা যাবে তা এখনো জানা যায়নি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment