Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
1 July 2026

আবারো অসাধারণ নাচ নিয়ে ফিরলেন ‘লক্ষ্মীকাকিমা’ অপরাজিতা আঢ্য! তার ‘মেরি জান’ নাচ দেখে মুগ্ধ নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

আবারো অসাধারণ নাচ নিয়ে ফিরলেন ‘লক্ষ্মীকাকিমা’ অপরাজিতা আঢ্য! তার ‘মেরি জান’ নাচ দেখে মুগ্ধ নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

দীর্ঘদিন পরে জি বাংলায় ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরে আসতে দেখা গেছে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। তবে অভিনয় জগতের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় অপরাজিতা যে কারনে মাঝে মধ্যেই অনুগামীদের সঙ্গে তিনি তার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নেন।

এবার তেমনই একটি নতুন নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা মন জয় করে নিল দর্শকদের প্রসঙ্গত এর আগে একাধিকবার ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ এর শুটিং সেট থেকে নাচ শেয়ার করেছিলেন অভিনেত্রী। সঙ্গে নিয়েছিলেন তাঁর ধারাবাহিকের অন্যান্য অভিনেত্রীদের। এবারও তেমনি ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টারে’র অপর দুই গুরুত্বপূর্ণ চরিত্রের সঙ্গে বলিউডি মুভি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র জনপ্রিয় গান ‘মেরি জানে’ নাচ পরিবেশন করতে দেখা গেল তাকে।

বলাই বাহুল্য অভিনেত্রীর কোরিওগ্রাফি দেখে বাক্যহারা হয়ে গিয়েছে নেটদুনিয়া। প্রসঙ্গত এর আগে একাধিকবার নাচ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে। তবে তিনি সাক্ষাৎকারের মাধ্যমে জানিয়েছেন তিনি মনে করেন নাচ সকলের জন্য। এবং ভারী চেহারা কখনোই নাচের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। এই ভিডিও দেখে আরো একবার নেট দুনিয়ার বাসিন্দারা স্বীকার করেছেন যে ছোট্ট নাচের ভিডিওর মাধ্যমে অভিনেত্রী আরো একবার প্রমান করে দিয়েছেন তার নাচের দক্ষতা।

আরও পড়ুন: ‘মানুষের ভালোবাসা দিয়ে জিতে যেতে পারব’, স্পষ্ট অভিব্যক্তি বিজেপি প্রার্থী পার্নো মিত্রের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment