Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
3 July 2026

কীসে হয় সব চেয়ে বেশি নেশা? উত্তর দিলেন ‘কৃষ্ণকলি’র অভিনেত্রী

বাংলা সিরিয়াল প্রেমীদের মধ্যে জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ নিয়ে সব সময়ই রয়েছে তুমুল উত্তেজনা।

কীসে হয় সব চেয়ে বেশি নেশা? উত্তর দিলেন ‘কৃষ্ণকলি’র অভিনেত্রী

বাংলা সিরিয়াল প্রেমীদের মধ্যে জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ নিয়ে সব সময়ই রয়েছে তুমুল উত্তেজনা। মূলত তার কারণ হল ‘কৃষ্ণকলি’ এর প্রধান অভিনেতা ও অভিনেত্রী, তিয়াশা রায় এবং নীল ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তাঁদের ফ্যান ফলোইং তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভও থাকেন দুজনে। পুজোর প্রস্তুতি থেকে কিসে হয় বেশি নেশা, সব কিছুই উত্তর রয়েছে তিয়াশার ফেইসবুকে।

পুজোর প্রস্তুতি থেকে পুজোর সপ্তাহ ধরে শ্যুটিং সেটেই মেতে উঠেন অভিনেত্রী। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নানা বিষয়ে পোস্ট করেন তিনি। নিজের সম্পর্কে নানান তথ্য শেয়ার করেন তিয়াশা। একসময়ে টিকটকে বেশ ভিডিও পোষ্ট করতেন তিয়াশা ও নীল দুজনেই। বর্তমানে ইনস্টাগ্রাম রিলে নানা ভিডিও পোষ্ট করেন তাঁরা। ব্যাকগ্রাউন্ডে জনপ্রিয় ইংলিশ পপ গান প্লেডেট চালিয়ে নানা ভঙ্গিমাতে ভিডিও করে পোস্ট করেছেন দুজনে। ‘কৃষ্ণকলি’ সেটে তিয়াশা ও নীলকে নিয়ে ফ্যানদের মধ্যে জল্পনার শেষ নেই। নিখিল কী কৃষ্ণকলির অনস্ক্রিন স্বামী নাকি অফস্ক্রিন স্বামী? এবছর পুজোতে তিয়াশার প্লেডেট কে? সব কিছু উত্তর রয়েছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায়।

 

আরও পড়ুন: রহস্যময় পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ ফটো পোস্ট বিবৃতি চ্যাটার্জির! ‘এটা কি দেবলীনার স্বামী তথাগত?’, প্রশ্ন নেটিজেনদের, ভাইরাল ছবি

View this post on Instagram

 

Jii kitaab mein????? #funny #videos #tiyasharoy @roy.tiyasha_krishnakoli Don’t copy my post..otherwise I block you? Don’t repost❌❌ @roy.tiyasha_krishnakoli

A post shared by ✨Tiyasha Lepcha Fc❤ (@tiyashalepcha_fc) on

আরও পড়ুন: উষ্ণতায় ভরা “রেড হট” লুকে ছবি পোস্ট করতেই সোশাল মিডিয়াতে ভাইরাল মধুমিতা

নেট দুনিয়ায় নতুন ট্রেন্ড ইনস্টাগ্রাম রিল। সেই ট্রেন্ডে পিছিয়ে নেই তিয়াশা-নীল। প্লেডেট গানে লাল রঙের কোট ও কালো জামা পড়ে ভিডিও পোষ্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। সেখানে কমেন্ট সেকশনে ফ্যানদের প্রশ্ন কে তিয়াশার আসল প্লেডেট? নীল আর তিয়াশা কী কেবল অনক্যামেরা স্বামী-স্ত্রী নাকি অফক্যামেরাও? তবে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি দুজনের কেউই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment