Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
24 July 2026

নায়ক কে ছেড়ে খলনায়কের সাথে রোমান্টিক হিন্দি গানে রিল ভিডিও বানালেন মিঠাই! ক্ষোভে ফুঁসছে অনুরাগীরা, ভক্তরা মেনে নিতে পারছেনা তাদের একসঙ্গে ভিডিও

নায়ক কে ছেড়ে খলনায়কের সাথে রোমান্টিক হিন্দি গানে রিল ভিডিও বানালেন মিঠাই! ক্ষোভে ফুঁসছে অনুরাগীরা, ভক্তরা মেনে নিতে পারছেনা তাদের একসঙ্গে ভিডিও

টেলিভিশন জগতের সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। এই ধারাবাহিকে মিঠাইয়ের চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী খুবই অ্যাক্টিভ। ধারাবাহিকের নেতিবাচক চরিত্র সোম মিঠাইকে একেবারেই সহ্য করতে পারে না। বারে বারে তাকে বিপদে ফেলার চেষ্টা করে। ধারাবাহিকে সোমের চরিত্রে অভিনয় করেন ধ্রুব সরকার। অনস্ক্রিন সম্পর্ক ভালো না হলেও অফস্ক্রিন এই দুই অভিনেতা-অভিনেত্রী খুবই ভালো বন্ধু, তেমনটাই জানিয়েছেন তারা। প্রায়ই বিভিন্ন ছবি ও রিল ভিডিওতে একই সাথে দেখা মেলে সোম ও মিঠাইয়ের। সম্প্রতি দুজনে একসাথে আরো একটি রিল ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আবারও ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা।

মিঠাই ও সোম শুধুমাত্র বন্ধু নন বলেই মনে করেন নেটিজেনদের একাংশ। তাদের মতে ঠিক সময় এলেই জানা যাবে তাদের সম্পর্কের কথা। সম্প্রতি সৌমিতৃষা কুন্ডু ও ধ্রুব সরকার যে রিল ভিডিওটি শেয়ার করেছেন সেখানে ‘তেরিয়া মহব্বতা’ গানের সাথে লিপ মেলাতে দেখা গিয়েছে এই দুই অভিনেতা-অভিনেত্রীকে।

মেকআপ রুমে বসেই ভিডিওটি বানিয়েছে তারা। ভিডিওতে অভিনেত্রীর পরনে ছিল হলুদ শাড়ি এবং লাল ব্লাউজ। অন্যদিকে ধ্রুব সরকারও লাল রঙের একটি পাঞ্জাবি পড়েছিলেন। শুটিংয়ের ফাঁকেই এই ভিডিওটি বানিয়েছেন তারা সেটা বোঝাই যাচ্ছে। ভিডিওটি শেয়ার হওয়ার সাথে সাথেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।

আরও পড়ুন: ‘আমার ১০৪ জ্বরে আমাকে জলপট্টি দিয়েছে রাজা’! ‘ইস্মার্ট জোড়ি’তে এসে নিজেদের উদ্দাম ভালোবাসার কথা প্রকাশ করলেন রাজা-মধুবনী গোস্বামীর জুটি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

আবারো নেটিজেনদের মধ্যে থেকে একাংশ প্রশ্ন তুলেছেন তিনি শুধুমাত্র কেন ধ্রুব সরকারের সাথে অর্থাৎ পর্দার সোমের সাথে ভিডিও বানান? অনস্ক্রিন নায়ক আদৃত রায়ের সঙ্গে কেন তাকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না? এর উত্তরে তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন বর্তমানে নেটদুনিয়ার হার্টথ্রব সোশ্যাল মিডিয়া বিষয়টিকে বিশেষ পছন্দ করেন না। রিল ভিডিও বানানোও তার পছন্দ নয়। কিন্তু ধ্রুব সরকার এই ধরনের ভিডিও বানাতে পছন্দ করেন, তাই তারা একসাথে একাধিক ভিডিও বানান। সেই ভিডিও প্রশংসিতও হয় তাদের অনুরাগীদের মধ্যে। তার সাথে ধ্রুব সরকারের সম্পর্কের কথা উঠলে অভিনেতা এবং অভিনেত্রী দুজনেই স্পষ্ট জানিয়ে দেন তারা শুধুমাত্র খুব ভালো বন্ধু।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment