Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
7 July 2026

ধারাবাহিকের লুক ছেড়ে এবারে ওয়েস্টার্ন ড্রেসে ধরা দিলেন সকলের প্রিয় ‘উমা’ ধারাবাহিকের উমা, সামনে এল ইনস্টাগ্রাম রিল ভিডিও, ভাইরাল ভিডিও

ধারাবাহিকের লুক ছেড়ে এবারে ওয়েস্টার্ন ড্রেসে ধরা দিলেন সকলের প্রিয় ‘উমা’ ধারাবাহিকের উমা, সামনে এল ইনস্টাগ্রাম রিল ভিডিও, ভাইরাল ভিডিও

সম্প্রতি জি বাংলার নতুন ধারাবাহিকের হাত ধরে টেলিভিশন জগতে প্রবেশ ঘটে যে একা ঝাঁক নতুন মুখের। তাদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। যিনি জি বাংলা ধারাবাহিক এর মাধ্যমে টেলিভিশন জগতে পা রেখেছেন। ধারাবাহিক শুরুর পর থেকেই জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়েছে অভিনেত্রী তার অভিনয়ে মন ছুঁয়েছে প্রত্যেক দর্শকের।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় থাকেন তিনি। বিভিন্ন গানের মাধ্যমে রিল ভিডিও বানাতে পছন্দ করেন। মাঝে মধ্যেই ছবি আপলোড করেন দর্শকদের উদ্দেশ্য। ধারাবাহিকে আমরা উমাকে সালোয়ার-কামিজ এবং শাড়িতে দেখতে পেলেও বাস্তব জীবনে শিঞ্জিনি ওয়েস্টার্ন ড্রেসেও অভ্যস্ত।

সম্প্রতি শিঞ্জিনী ওয়েস্টার্ন ড্রেসে একটি ইনস্টাগ্রাম রিল ভিডিওতে ধরা দিয়েছেন। অভিনেত্রীকে রোদে হাসিখুশি ভাবে ভিডিও বানাতে দেখা গিয়েছে। খোলা চুল, হালকা মেকআপ পরনে রয়েছে সাদা এবং গোলাপী রংয়ের টপ। বাংলার জনপ্রিয় গান ‘তোমার নামের রোদ্দুরে’ এর সঙ্গে রিল ভিডিও বানিয়েছেন তিনি। অসংখ্য মানুষ তার এই ভিডিও পছন্দ করেছেন।

আরও পড়ুন: সুপারহিট রানু মন্ডলকে বিয়ে না করেই ‘স্ত্রী’ হিসেবে স্বীকৃতি দিলেন বাংলাদেশের ইউটিউবার! শুনে লজ্জায় গদগদ হলেন রানু মন্ডল, তুমুল ভাইরাল ভিডিও

নিজের ক্যারিয়ার তিনি মডেলিং দিয়ে শুরু করেন। তারপরেই অভিনয় জগতে সুযোগ আসে কাজ করার। ইতিমধ্যে একাধিক মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। তবে ভক্ত সংখ্যা থাকার পাশাপাশি হেটার্সও রয়েছে অভিনেত্রীর। এরই মধ্যে তার অভিনয় এবং লুক নিয়ে অসংখ্য মানুষ ট্রোল করেছে তাকে। তবে ধারাবাহিক ইতিমধ্যেই জমজমাট হয়ে উঠেছে। টিআরপিতেও দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে বর্তমানে ধারাবাহিকের চলছে টানটান উত্তেজনা পর্ব।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment