Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

গ্রামের মেয়ে মিঠাই কে ছেড়ে এবার মর্ডান বউ তোর্সার সঙ্গে কোমর ধরে ‘পুষ্পা’র গানে নাচ সোমের! রইল ভিডিও

গ্রামের মেয়ে মিঠাই কে ছেড়ে এবার মর্ডান বউ তোর্সার সঙ্গে কোমর ধরে ‘পুষ্পা’র গানে নাচ সোমের! রইল ভিডিও

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। এই ধারাবাহিক শুরুর সময় থেকে এক নম্বর স্থান ধরে রেখেছে। ধারাবাহিক অনুরাগীদেরও পছন্দের তালিকায় সবার উপরে মিঠাইয়ের নাম। ধারাবাহিকের অন্যতম দুটি মুখ্য চরিত্র হল সোম ও তোর্সা। অফস্ক্রিনে রিল ভিডিওতে মাঝে মাঝেই একসাথে দেখা মেলে তাদের। তবে তাদের বানানো একটি রিল ভিডিও বর্তমানে রীতিমতো ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়। নেটিজেনরা এই ভিডিও দেখে ভালোবাসায় ভরিয়েছেন তাদের প্রিয় তারকাদের।

সম্প্রতি মিঠাই ধারাবাহিকের পর্দার সোম ও তোর্সা অর্থাৎ ধ্রুব সরকার ও তন্বী লাহা রায় একসাথে সম্প্রতি একটি রিল ভিডিও বানিয়েছেন। ‘পুষ্পা: দ্যা রাইজ’এর অন্যতম জনপ্রিয় গান ‘ও সোলরিয়া, ও ও সোলরিয়া’র সাথে রিল ভিডিও বানিয়েছেন তারা। এই ভিডিওটি বানানোর সময় দুজনেই মিঠাই ধারাবাহিকের চরিত্রের সাজেই ছিলেন। নিঃসন্দেহে দুজনেই দক্ষতার সাথে বানিয়েছেন ভিডিওটি। শুটিংয়ের ফাঁকেই তারা ভিডিওটি বানিয়েছেন, তা বলাই বাহুল্য। এই মুহূর্তে গোটা নেটদুনিয়ায় ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। তারকা থেকে সাধারণ সকলেই ভালোবাসায় ভরিয়েছেন এই দুই অভিনেতা অভিনেত্রীকে। দুই অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি জি বাংলার অফিশিয়াল পেজ থেকেও এই ভিডিও শেয়ার করা হয়েছে।

গতবছরের শেষের দিকেই দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’ মুক্তি পেয়েছে বড়পর্দায়। একাধিক ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি, যার জন্যই আরো বেশি জনপ্রিয় হয়েছে মানুষের মধ্যে। এই ছবিতে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনার অভিনয় ছিল নজরকাড়া। এই ছবিতেই প্রথম সামান্থা-রুথ-প্রভুকে আইটেম নম্বরে নাচতে দেখা গিয়েছে। এই ছবির প্রতিটা গান সোশ্যাল মিডিয়ার পাতায় এই মুহূর্তে ট্রেন্ডিং। সেইসমস্ত গানের মধ্যে অন্যতম হল, ‘শ্রীভাল্লি’, ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’, ‘সামি সামি’। সাধারণ থেকে তারকা প্রায় কেউই বর্তমানে বাকি নেই এই গানগুলির সাথে রিল ভিডিও বানাতে।

আরও পড়ুন: ‘জোর করে অসুস্থ অভিষেককে ‘ইস্মার্ট জোড়ি’র শুটিংয়ে নিয়ে যাওয়া হয়েছিল, ও যেতে চায়নি’! বিস্ফোরক অভিযোগ প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তার, জোর করে স্টার জলসায় নিয়ে যাওয়া হয়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment