Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 July 2026

দুধ খেতে পছন্দ করেন? তাহলে জেনে নিন দারচিনি দিয়ে দুধ খাওয়ার উপকারিতা কত!

আমরা ছোট বেলা থেকেই জেনে এসেছি দুধ একটি সুষম খাদ্য। দুধ। এ ফ্যাট প্রোটিন জাতীয় সব গুণাগুণ আছে। তাই দুধ

দুধ খেতে পছন্দ করেন? তাহলে জেনে নিন দারচিনি দিয়ে দুধ খাওয়ার উপকারিতা কত!

আমরা ছোট বেলা থেকেই জেনে এসেছি দুধ একটি সুষম খাদ্য। দুধ। এ ফ্যাট প্রোটিন জাতীয় সব গুণাগুণ আছে। তাই দুধ অনেকেই খেয়ে থাকেন। কিন্তু অনেকেই এটা জানেন না যে দারচিনি দিয়ে যদি দুধ খাওয়া যায় তাহলে তা হয় আরো বেশি উপকারী। প্রতিদিন এক চামচ দারুচিনির গুঁড়ো সঙ্গে এক গ্লাস গরম দুধ পান করলে শরীরের অনেক সমস্যার সমাধান হয়। আসুন এর কিছু পুষ্টিগুণ জেনে নেওয়া যাক।

১) যারা অপুষ্টির সমস্যায় ভুগছেন তাদের জন্য দারচিনি মেশানো দুধ খুবই কার্যকর। অপুষ্টির সমস্যা দুর হয় এতে।

২) দারচিনির ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। শরীর থেকে সমস্ত টক্সিন বের করে শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে দারচিনি।

আরও পড়ুন: সুস্বাস্থ্যের সঙ্গে রয়েছে মস্তিস্কের উন্নতির সম্পর্ক, দাবি বিভিন্ন সমীক্ষায়

৩) শীতকালে বাইরে ঠান্ডার কারণে শরীরের তাপমাত্রা কমে যায়। দারচিনি দেওয়া দুধ শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। তাই শীতকালে এই দুধ উপকারী।

৪) ডায়াবেটিসের রোগীরা প্রতিদিন দারচিনি দুধ পান করুন। দুধ এ চিনি দিয়ে খাওয়া ভালো না। কিন্তু দারচিনি দুধ এ ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে সুগার নিয়ন্ত্রণে থাকে।

৫) যাদের পেটের সমস্যার কারণে দুধ খেতে পারেন না তারা দারচিনি দেওয়া দুধ চাইলেই খেতে পারেন। তবে তার আগে একবার ডাক্তার এর সাথে পরামর্শ করে নেওয়া সমীচীন।

আরও পড়ুন: কেরালায় থাবা নিপাহ ভাইরাসের, মৃত ১১।

সুতরাং দারচিনি দেওয়া দুধ যে শরীরের জন্য খুবই উপকারী তা বেশ বোঝাই যাচ্ছে। এছাড়াও যারা দাঁতের সমস্যায় ভোগেন তাদের জন্যও এই খাদ্য বেশ উপকারী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Health