Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
19 July 2026

লাইম লাইট ছেড়ে সোজা ভগবানের স্বরনে! সানা খান ছাড়াও আরো কে কে এই দলে জানেন?

বলিউডে জোর আলোচনা চলছে সানা খান কে নিয়ে। অভিনয় কে ছেড়ে ধর্মের পথে পা বাড়িয়েছেন তিনি। কিছু দিন আগেই

লাইম লাইট ছেড়ে সোজা ভগবানের স্বরনে! সানা খান ছাড়াও আরো কে কে এই দলে জানেন?

বলিউডে জোর আলোচনা চলছে সানা খান কে নিয়ে। অভিনয় কে ছেড়ে ধর্মের পথে পা বাড়িয়েছেন তিনি। কিছু দিন আগেই মুফতি আনাস কে বিয়ে করেছেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। কেন করলেন এমনটা সেটা কেউ জানেনা। তবে তিনি কিন্তু এরকম একজন নন বি টাউন এ। আরো অনেক জন এরকম টা আগেও করেছেন। আসুন একটু তাদের কথা জেনে নিই।

•দঙ্গল ও সিক্রেট সুপারস্টারের মতো ছবিতে অভিনয় করা জাইরা বড় পর্দাকে বিদায় জানিয়েছেন। সম্প্রতি তিনি তার ফ্যান দের অনুরোধ জানান যে তার সব ছবি মুছে দিতে ফ্যান পেজ থেকেও।

•৯য়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মমতা কুলকার্নি। বহু বছর ধরে তিনি আর লাইম লাইট এর সামনে আসেননি। এক বছর আগে একটি সাক্ষাৎকারে তিনি জানান যে, তিনি সন্ত চৈতন্য গগঙ্গিরি নাথের শিষ্যা হয়ে সন্ন্যাসী হয়েছেন।

আরও পড়ুন: সুদীপার বদলে এবার জি বাংলার ‘রান্নাঘর’ সঞ্চালনার দায়িত্বে ‘কৃষ্ণকলি’র শ্যামা ওরফে তিয়াসা রায়! ‘একে চাইনা’, দাবি ক্ষুব্ধ নেটিজেনদের, তুমুল ভাইরাল ভিডিও

জনপ্রিয় অভিনেতা বিনোদ খান্না ও আধ্যাত্মিক শান্তির জন্য তিনি ১৯৮২ সালে মুম্বই ছেড়েছিলেন। বিনোদ খান্নার ছেলে সাক্ষি খান্নাও বাবার মতো আধ্যাত্মিকতার পথ বেছে ছিলেন। জানা গিয়েছে যে, সাক্ষী আধ্যাত্মিকতার পথ ধরে ওশো ইন্টারন্যাশনালে যোগ দিয়েছেন।

•আশিকি ছবির অনু আগরওয়াল কে তো সকলেই চেনেন। জীবনে অনেক ব্যর্থতার সম্মুখীন হন তিনি। পরে তিনি আধ্যাত্মিক পথ কে বেছে নেন শান্তির জন্যে।

•প্যায়ার তো হোনা হি থা ছবিতে কাজলের প্রেমিকের চরিত্রে রাহুল ওরফে বিজয় আনন্দ বেশ কিছুক্ষন এর জন্য সকলের নজর কেড়েছিলেন। কিন্তু বেশিদিন সিনেমা জগতে টিকে ছিলেন না তিনি। পরে সিনেমা ছেড়ে ভগবানের স্বরনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।

আরও পড়ুন: বর্ধমান স্টেশনের বিখ্যাত ‘লুচি-দিদা’ এবার ‘দিদি নং 1’ এ! সামনে এল তার জীবনের সংগ্রামের কাহিনী, দীর্ঘদিন ধরে বর্ধমান প্ল্যাটফর্মে দোকান করে সংসার চালান ছবি রানী গুপ্ত, রইলো ভিডিও

•অক্ষয় কুমারের সাথে খিলাড়ি ও কা খিলাড়ি ছবিতে অভিনয় করেছিলেন বারখা। বেশ আরো কিছু হিন্দি আর পাঞ্জাবি ছবিতেও দেখা গেছে তাকে। কিন্তু পরে তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে যান ও সেটিকেই জীবনের মন্ত্র করে নেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment