Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
7 July 2026

সুদীপার বদলে এবার জি বাংলার ‘রান্নাঘর’ সঞ্চালনার দায়িত্বে ‘কৃষ্ণকলি’র শ্যামা ওরফে তিয়াসা রায়! ‘একে চাইনা’, দাবি ক্ষুব্ধ নেটিজেনদের, তুমুল ভাইরাল ভিডিও

সুদীপার বদলে এবার জি বাংলার ‘রান্নাঘর’ সঞ্চালনার দায়িত্বে ‘কৃষ্ণকলি’র শ্যামা ওরফে তিয়াসা রায়! ‘একে চাইনা’, দাবি ক্ষুব্ধ নেটিজেনদের, তুমুল ভাইরাল ভিডিও

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র শ্যামা চরিত্রটির মাধ্যমে টলিউডের নিজের স্থান প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন অভিনেত্রী তিয়াসা রায়।দীর্ঘদিন ধরে সফলভাবে এই ধারাবাহিক চলার পর ছোটপর্দা থেকে বিদায় নিতে হয়েছিল তাকে। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের প্রিয় ‘শ্যামা’ আশ্বাস দিয়েছিলেন যে খুব শীঘ্রই আবার পর্দায় ফিরে আসতে দেখা যাবে তাকে।

সেই প্রতিশ্রুতি রেখে এবার জি বাংলার জনপ্রিয় রান্নার শো ‘রান্নাঘরে’র মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন কৃষ্ণকলির শ্যামা ওরফে অভিনেত্রী তিয়াসা রায়। জানা গেছে বেশ কিছু বিশেষ পর্ব সঞ্চালনার দায়িত্বে থাকবেন তিনি।

কিন্তু এই খবর নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিয়াসা অনুগামীদের সামনে রাখতেই বেজায় চটে গিয়েছেন রান্নাঘরের দর্শকদের একটি বড় অংশ। কারণ তারা মনে করছেন রান্নাঘরের সঞ্চালিকা হিসেবে কেবলমাত্র সুদীপা মুখোপাধ্যায়কেই মানায়। তাই তাড়াতাড়ি তিয়াসাকে বদলে সুদীপাকে আবারো সঞ্চালনার দায়িত্ব দেওয়ার আর্জি জানিয়েছেন তারা।

আরও পড়ুন: এবার প্রয়াত সুশান্ত সিং রাজপুতের জায়গা নিয়ে নিতে চলেছেন সুপারস্টার রাজকুমার রাও! এবার ‘ধোনি’র ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার, আসন্ন সিনেমায় তার চরিত্র নিয়ে শুরু জল্পনা

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্ষুব্ধ দর্শকদের অনেকেই জানিয়েছেন ছোটপর্দার শ্যামার সঞ্চালনায় রান্নাঘর তারা দেখতে চান না। তবে তিয়াসা এই নতুন জার্নিতে পাশে পেয়েছেন অনুগামীদের যারা জানিয়েছেন তার সঞ্চালনায় ‘রান্নাঘর’ দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment