Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
19 June 2026

‘মোটা চেনে বাঁধা ছোট্ট বেজির ছানা’! অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ‘পশুপ্রেম’ দেখে ক্ষুব্ধ নেটিজেন অভিযোগ জানালেন প্রাণী-সুরক্ষা দফতরে, শ্রাবন্তীর ছবিতে ঘোর ‘আপত্তি’ নেটিজেনদের

‘মোটা চেনে বাঁধা ছোট্ট বেজির ছানা’! অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ‘পশুপ্রেম’ দেখে ক্ষুব্ধ নেটিজেন অভিযোগ জানালেন প্রাণী-সুরক্ষা দফতরে, শ্রাবন্তীর ছবিতে ঘোর ‘আপত্তি’ নেটিজেনদের

ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফটোর কারনে মাঝে মধ্যেই নেটিজেনদের আক্রমণের শিকার হতে হয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। এবার তেমনই ফটো পোস্ট করে আইনি মামলার মুখে পড়ার আশঙ্কার শিকার হলেন অভিনেত্রী। তার একটি পশু প্রেমের ছবি দেখে খুশি হওয়ার বদলে যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা।

প্রসঙ্গত এদিন অভিনেত্রী একটি ছোট্ট নিউলের বাচ্চার ফটো পোস্ট করে জানিয়ে ছিলেন হঠাৎই তার সঙ্গে দেখা হয়েছে একটি মিষ্টি বন্ধুর। ক্যাপশন এর মাধ্যমে ‘পশুপ্রেম’ থেকে শুরু করে ‘কিউটি পাই’ ইত্যাদি শব্দ ট্যাগ করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। প্রসঙ্গত ছবিতে শাড়ি পরা অভিনেত্রীর সঙ্গে মোটা চেনে বাঁধা একটি ছোট্ট বেজির ছানাকে দেখা গিয়েছিল।

এরপরে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের তীব্র আক্রমণের মুখে পড়তে হয় তাকে। কারণ প্রথমত বন্যপ্রাণী সুরক্ষা আইন অনুযায়ী নেউল একটি বিলুপ্তপ্রায় প্রাণী যা পোষা আইনত অপরাধ। বাঘ শিকার করলে যে শাস্তি পাওয়া যায় একই শাস্তি প্রযোজ্য এই প্রাণীটিকে ঘরে বেঁধে রেখে পোষার ক্ষেত্রেও।

আরও পড়ুন: ওয়াংখেড়ে স্টেডিয়ামে মারপিট থেকে এয়ারপোর্টে হাতাহাতি! জানুন শাহরুখ খানের পাঁচ বিতর্কিত অধ্যায়, এবার সামনে এলো সত্য

পাশাপাশি অনেকেই চেনে বেঁধে রেখে এধরনের পশু প্রেম দেখে বেশ চটেছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে অনেকেই বন্যপ্রাণী সুরক্ষা দপ্তরকে ট্যাগ করেছেন কমেন্টের মাধ্যমে। তবে অভিনেত্রী জানাননি কোথায় তুলেছিলেন তিনি ফটোটা।

আরও পড়ুন: শুটিংয়ের ফাঁকে চিকেন লেগ পিস নিয়ে কাড়াকাড়ি লেগে গেল মিঠাই তোর্সা এবং নন্দার মধ্যে, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment