Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
18 July 2026

বাংলার জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহার সাথে উদ্দাম নাচ পর্দার গুনগুন অভিনেত্রী তৃণা সাহার! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

বাংলার জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহার সাথে উদ্দাম নাচ পর্দার গুনগুন অভিনেত্রী তৃণা সাহার! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

তৃণা সাহা টেলিভিশন জগতের অন্যতম পরিচিত অভিনেত্রী। ছোটপর্দায় বেশ জনপ্রিয় তিনি। ইতিমধ্যেই একাধিক হিট ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে ফেলেছেন তৃণা সাহা। বর্তমানে তিনি স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’তে গুনগুনের চরিত্রে অভিনয় করছেন। এই গুনগুন চরিত্র তাকে দর্শকমহলে এক বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছে। এছাড়াও ‘খোকাবাবু’, ‘কলের বৌ’তে তার অভিনয় ছিল নজরকাড়া। শুরুর সময় থেকেই তিনি নজর কেড়েছিলেন সকলের।

এবার আসা যাক স্যান্ডি সাহার কথায়, তাকে চেনেন না এমন মানুষ মেলা ভার। কোন না কোন কারনে চর্চায় থাকেন তিনি। তার পরিচিতি একজন ইউটিউবার হিসেবে। তিনি মজার মজার ভিডিও বানিয়ে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ইউটিউবার হিসেবে তার ফলোয়ার্স সংখ্যা অগুন্তি। তার শেয়ার করা যেকোন ভিডিও কিংবা ছবি নিমেষের মধ্যে ভাইরাল হয় নেটদুনিয়ায়। সম্প্রতি তার শেয়ার করা একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

আপনাদের মনে হতেই পারে হঠাৎ করে তৃনা সাহার সাথে স্যান্ডি সাহার কথা কেন উল্লেখ করছি, তবে বিষয়টা পরিষ্কার করার আগে বলে রাখা ভাল সম্প্রতি তাদের দুজনের একইসাথে একই ফ্রেমে দেখা মিলেছে। বলিউডের অন্যতম হিট ডান্স নম্বর ‘সারারা সারারা’তে জমিয়ে নেচেছেন তৃণা সাহা ও স্যান্ডি সাহা। সম্প্রতি তাদের দেখা হয়েছিল একটি পাঁচতারা হোটেলে পার্টি করার সময়, তা ঐ জায়গার ব্যাকগ্রাউন্ড দেখেই স্পষ্ট হয়েছে। স্যান্ডি সাহা নিজের ইনস্টা হ্যান্ডেল থেকে এই রিল ভিডিওটি শেয়ার করেছেন। আর এই ভিডিওটি শেয়ার করা মাত্রই তা অধিকাংশ নেটনাগরিকদের মধ্যে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: শুটিং সেটে নিজের মেকাপম্যানের উপর রেগে বোম অমিতাভ বচ্চন, মেকআপ ম্যানের ওপর রেগে চিৎকার করে সরিয়ে দিলেন বিগ বি, তুমুল ভাইরাল ভিডিও

ভিডিওটি করার সময় তৃনা সাহার পরনে ছিল সাদা ফুলহাতা সিল্কের শার্ট ও কালো রঙের প্যান্ট। অন্যদিকে স্যান্ডি সাহা রঙিন টি-শার্ট ও প্যান্ট পড়েছিলেন। সাথে ছিল একটি নীল জ্যাকেটও। বলাই বাহুল্য, তাদের শেয়ার করা এই রিল ভিডিও বর্তমানে তুমুল ভাইরাল হয়েছে তাদের অসংখ্য অনুরাগীদের মধ্যে। স্বভাবগতভাবেই বেশ কয়েকজন নেটিজেন এই ভিডিও দেখে ট্রোল করেছেন স্যান্ডি সাহাকে, তবে সেইসমস্ত বিষয়কে সবসময়ের মতো এবারেও এড়িয়ে গিয়েছেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment