Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

মায়ের কোলে জিনস প্যান্ট, সাদা শার্টে বসে ‘রাউডি বেবি’ ইউভান, নেটিজেন থেকে তারকারা সবাই মেতে উঠেছে তাকে দেখে

মায়ের কোলে জিনস প্যান্ট, সাদা শার্টে বসে ‘রাউডি বেবি’ ইউভান, নেটিজেন থেকে তারকারা সবাই মেতে উঠেছে তাকে দেখে

জন্মের পর থেকেই নিজের চোখের মনি হয়ে উঠেছে রাজ ও শুভশ্রীর ছেলে ইউভান। অনেকেই তাঁকে টলিউডের ছোট্ট তৈমুর বলছে। সোশ্যাল মিডিয়া জুড়ে সব সময় কাটাচ্ছে ছোট্ট ইউভান। ইতিমধ্যেই সেলিব্রেটি কিডদের মধ্যে সবথেকে জনপ্রিয় হয়ে উঠেছে সে। আর এখন রাজ ও শুভশ্রীর সোশ্যাল মিডিয়া জুড়ে খালি তার ছবি। কখনো বাবার সঙ্গে খেলছে আবার কখনো মায়ের কোলে আদর খাচ্ছে। আবার কখনো দিদির সঙ্গে আপন মনেই কথা বলছে। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ছে সেই সব ছবি।

এবারও ভাইরাস হলো ছোট্ট ইউভানের একটি ছবি। একেবারে হিরোর মত হাত গোটানো সাদা শার্ট আর জিন্স এর প্যান্ট পড়ে মায়ের কোলে বসে রয়েছে ছোট্ট ইউভান। নিজের ইনস্টাগ্রামে ছোট্ট পানের সেই ছবি শেয়ার করলেন শুভশ্রী। ছবির নিচে ক্যাপশনে লিখলেন, ‘আমার রাউডি বেবি’।

তাকে দেখে পাগল হয়ে উঠেছে নেটিজেনরা। তবে কেবল নেটিজেনরা নয়, ছোট্ট ইউভানকে নায়কের সাজে দেখে মেতে উঠেছে টলিউডের তারকারাও। কমেন্ট সেকশনে সবাই বলছে, ছোট্ট মিষ্টি নায়ক। অনিন্দিতা বোস তো বলেই ফেললেন যে আদর করে খেয়েই ফেলবেন ইউভানকে। গায়িকা আকৃতি কাক্কার লিখলেন, ‘ছোট্ট হ্যান্ডসাম ম্যান’। ছবিতে কমেন্ট করলেন শ্রাবন্তীও। লিখলেন, ‘সুপারস্টার’। এইভাবে এখন থেকেই সকলকে মাতিয়ে রেখেছে শুভশ্রীর রাউডি বেবি ইউভান।

আরও পড়ুন: যোগ্যতা নেই সুচিস্মিতার! কৌশিকির কারসাজিতেই ‘সুপার সিঙ্গার সিজেন ৩’ তে ইচ্ছে করে জেতানো হয়েছে সুচিস্মিতা কে, বিচারক কৌশিকী চক্রবর্তীর ওপর বিস্ফোরক অভিযোগ নেটিজেনদের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment