Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
25 July 2026

যোগ্যতা নেই সুচিস্মিতার! কৌশিকির কারসাজিতেই ‘সুপার সিঙ্গার সিজেন ৩’ তে ইচ্ছে করে জেতানো হয়েছে সুচিস্মিতা কে, বিচারক কৌশিকী চক্রবর্তীর ওপর বিস্ফোরক অভিযোগ নেটিজেনদের

যোগ্যতা নেই সুচিস্মিতার! কৌশিকির কারসাজিতেই ‘সুপার সিঙ্গার সিজেন ৩’ তে ইচ্ছে করে জেতানো হয়েছে সুচিস্মিতা কে, বিচারক কৌশিকী চক্রবর্তীর ওপর বিস্ফোরক অভিযোগ নেটিজেনদের

সম্প্রতি কয়েকদিন আগেই শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো সুপার সিঙ্গার সিজন ৩। আগের সপ্তাহে ধুমধাম আয়োজনের মাধ্যমে সেলিব্রেট করা হয়েছে গ্র্যান্ড ফিনালে। এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন প্রত্যেকে। কে হবে সেরা আর ফিনালে সেরা সেরা কে তুলে নেবে নিজের মাথায় বিজয় শিরোপা সেটা দেখার জন্য অপেক্ষা করেছিলেন দর্শকেরা। দীর্ঘ ছয় মাসের লড়াইয়ের পর অবশেষে বিচারকেরা বেছে নিয়েছিল সেরা সেরা সুপার সিঙ্গার কে। আর সেই সেরার মুকুট নিজের মাথায় তুলে নিয়েছিলেন সুচিস্মিতা চক্রবর্তী।

বাংলার প্রথম কোন রিয়েলিটি শো এর গ্র্যান্ড ফিনালে টানা ১০ ঘন্টা ধরে অনুষ্ঠিত হয়েছে টিভির পর্দা বিচারকের আসনে ঐদিন উপস্থিত ছিলেন সোনু নিগম, কুমার শানু এবং কৌশিকী চক্রবর্তী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ঐদিন উপস্থিত ছিলেন কবিতা কৃষ্ণমূর্তি, পলক মুচ্ছল, ইলা অরুণ, শান এবং বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত। পাশাপাশি উপস্থিত ছিলেন টলিউডের দুই সুপারস্টার দেব ও জিৎ।

তবে প্রতিটি রিয়েলিটি শো এর বিচারকদের নিয়ে নানা রকমের সমালোচনা হতে থাকে। তাদের বিচারের ফল অনেক দর্শকদেরই পছন্দ হয় না যার ফলে ট্রোল সমালোচনা সোশ্যাল মিডিয়া জুড়ে হতে থাকে। এবারও তার অন্যথা হলো না। সুপার সিঙ্গার শেষ হওয়ার পরে বিচারক কৌশিকী চক্রবর্তীর দিকে আংগুল তুললো দর্শকেরা। দর্শকদের দাবি সুচিস্মিতা কোন দিক থেকে সুপার সিঙ্গার এর সেরা শিরোপা অর্জন করার যোগ্য নয়।

আরও পড়ুন: আলাদা থাকা সত্বেও নির্জলা কারবা চৌথ পালন করলেন শ্রাবন্তী ও তাঁর স্বামী রোশন

কৌশিকী চক্রবর্তী ইচ্ছে করে কৌশলে সুচিস্মিতা কে জিতেছে। অনেকেই দাবি করেছেন যে আগে থেকেই ঠিক করা ছিল কাকে বিজয়ী করা হবে নয়তো বা এই মেয়ে প্রথম দিনে থাকারও যোগ্য নয় বিজয়ীর মুকুট শুচিস্মিতার মাথায় উঠলে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছিল মানসী এবং তৃতীয় স্থানে যুগ্মভাবে জায়গা দখল করে গৌরব এবং প্রণয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment