Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
8 July 2026

‘পাক্কা নেশাখোর লাগছে’! এয়ারপোর্টের বাইরে দীপিকা পাডুকোনের ছবি ভাইরাল হতেই অভিনেত্রীর উদ্দেশ্যে ধেয়ে এল কুরুচিকর কটূক্তির তুমুল ঝড়

‘পাক্কা নেশাখোর লাগছে’! এয়ারপোর্টের বাইরে দীপিকা পাডুকোনের ছবি ভাইরাল হতেই অভিনেত্রীর উদ্দেশ্যে ধেয়ে এল কুরুচিকর কটূক্তির তুমুল ঝড়

এই মুহূর্তে বলিউডের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন দীপিকা পাডুকোন। যিনি বলিউডের সঙ্গে সঙ্গে সফলভাবে হলিউডেও কাজ করে ফেলেছেন। আপাত দৃষ্টিতে দীপিকা কোনরকম বিতর্কে না জড়ালেও এর আগে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক কান্ডে যে সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীদের নাম উঠে এসেছিল, তার মধ্যে সকলকে চমকে দিয়ে দীপিকাও ছিলেন।এবার সেই প্রসঙ্গেই সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের শিকার হতে হল অভিনেত্রীকে।

প্রসঙ্গত এদিন এয়ারপোর্টের বাইরে তোলা দীপিকার একটি ভিডিও বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে বেলুন হাতাওয়ালা সাদা টপ, কালো ব্রালেট, বাদামী রঙের লেদার প্যান্ট এবং সরু কালো পেন্সিল হিলে দেখতে পাওয়া গিয়েছে অভিনেত্রীকে। পাশাপাশি তার হাতে ছিল একটি কালো রংয়ের সোনালী চেনের ব্যাগ।

অপ্রত্যাশিতভাবে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের একটি বড় অংশ সমালোচনা করে বলতে থাকেন অভিনেত্রীকে দেখতে মোটেও ভালো লাগছেনা। একধাপ এগিয়ে কেউ কেউ জানান তাকে দেখে মনে হচ্ছে তিনি নেশা করে রয়েছেন। যেহেতু মাদক কান্ডে এর আগে একবার তার নাম জড়িয়েছে তাই আজও তার ব্যাগে ড্রাগস রয়েছে কিনা সেই প্রশ্নও তোলেন কেউ কেউ।

আরও পড়ুন: ‘সমস্ত বাধা পেরিয়ে এবার একসাথে হোলি খেললো উমা-অভি’! উমার মুখে আবির ছুড়ে মারলো অভি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

তবে এই পরিস্থিতিতে পাশে পেয়েছেন অভিনেত্রী নিজের অনুগামীদের। যারা জানিয়েছেন তাদের প্রিয় অভিনেত্রীকে সবসময়ের মত আজও দারুন দেখতে লেগেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment