Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
25 July 2026

‘গুয়ের মতো লাগছে’! ‘উমা’ ধারাবাহিকের নতুন প্রোমো দেখে বিরক্ত দর্শকরা, ক্ষোভ প্রকাশ সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল ভিডিও

‘গুয়ের মতো লাগছে’! ‘উমা’ ধারাবাহিকের নতুন প্রোমো দেখে বিরক্ত দর্শকরা, ক্ষোভ প্রকাশ সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল ভিডিও

বেশ কিছুদিন হল জি বাংলার পর্দায় শুরু হয়েছে ‘উমা’ ধারাবাহিকটির সম্প্রচার। যেখানে ধারাবাহিকের গল্প গড়ে উঠেছে একজন মহিলা ক্রিকেটার এর জীবন কাহিনী নিয়ে। তবে এর আগে একাধিকবার ধারাবাহিকটিকে নেটিজেনদের সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। এবার আরও একবার ধারাবাহিকের নতুন প্রোমো দেখে দর্শকরা জানাচ্ছেন তারা একই গল্প দেখতে দেখতে তিতিবিরক্ত হয়ে গিয়েছেন।

ফলে ধারাবাহিকের নতুন প্রোমো আবারো কটাক্ষের শিকার হয়েছে নেট দুনিয়ায়। প্রসঙ্গত ধারাবাহিকের মহিলা ক্রিকেটার উমার চরিত্রে অভিনয় করছেন টলিউড অভিনেত্রী শিঞ্জিনি চক্রবর্তী। এ দিনের প্রোমোতে দেখা গিয়েছে উমার স্বামী অভি তার ক্রিকেট খেলার কথা মেনে নিলেও মেনে নেয়নি তার শাশুড়ি। তবে এরপর শাশুড়ি শর্ত দেন খেলায় ভালো ফলাফল করলে তবেই শ্বশুরবাড়িতে জায়গা মিলবে তার।

কিন্তু এর পরেই দেখা গিয়েছে ধারাবাহিকের ভিলেন আলিয়ার পায়ে বেধে মাঠে পড়ে গিয়েছে উমা। এই প্রোমো দেখার পরে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। তারা জানাচ্ছেন এই ধারাবাহিক নারীর ক্ষমতায়ন নয় বরং ষড়যন্ত্রের শিকার হবার গল্পকে তুলে ধরছে বারংবার। ফলাফল হিসেবে নতুন কিছু নয় বরং বস্তা পচা গল্প দেখা যাচ্ছে এই ধারাবাহিকে, এমনটাই মত তাদের। বলাই বাহুল্য দর্শকদের দাবি মেনে এবার ধারাবাহিকের নির্মাতারা নতুন কোনো গল্প দেখান কিনা তা দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।

আরও পড়ুন: ছোটবেলার প্রিয় ইঁদুর-বেড়ালের ঝগড়া এবার বড় পর্দায়, মুক্তি পেল ‘টম অ্যান্ড জেরি’র ট্রেলার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment