Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

ফের প্রেম ভাঙল ‘গাঁটছড়া’ খ্যাত শ্রীমার? চেন্নাই সুপারকিংস খ্যাত ক্রিকেটার কণিষ্ক বাগচির সঙ্গে মাত্র আট মাসেই প্রেম ভাঙল শ্রীমার? গুঞ্জন টেলিপাড়ায়, ভাইরাল পোস্ট

ফের প্রেম ভাঙল ‘গাঁটছড়া’ খ্যাত শ্রীমার? চেন্নাই সুপারকিংস খ্যাত ক্রিকেটার কণিষ্ক বাগচির সঙ্গে মাত্র আট মাসেই প্রেম ভাঙল শ্রীমার? গুঞ্জন টেলিপাড়ায়, ভাইরাল পোস্ট

দুর্গাপুজো মানেই তো মনের মানুষের সঙ্গে একান্তে সময় কাটানো। পুজো মানে আকাশে-বাতাসে প্রেম-প্রেম গন্ধ, আর এই সময়ই কিনা বিষাদের সুর দ্য়ুতি মানের শ্রীমার জীবনে! হ্যাঁ, টেলিপাড়ায় কান পাতলে তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে। বছর ঘুরতে না ঘুরতেই আবারও ব্রেক আপ ‘গাঁটছড়া’ অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের। আবারও নাকি প্রেম টিকলো না ‘গাঁটছড়া’ খ্যাত অভিনেত্রীর। বাস্তবে জীবনেও দ্যুতির মতোই কি প্রেমভাগ্য খারাপ শ্রীমার?

মাস কয়েক আগেও চেন্নাই সুপারকিংস তথা কেকেআর খ্যাত ক্রিকেটার কণিষ্ক শেঠের সঙ্গে শ্রীমার প্রেম ছিল টেলিপাড়ার ওপেন সিক্রেট। সপ্তাহখানেক আগেও একসঙ্গে পার্টি করেছেন তাঁরা। কিন্তু আচমকাই গায়েব সবকিছু! সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে আনফলো করলেন দুজনে, মুছলেন পরস্পরের প্রেমেমাখা ছবিও।

আরও পড়ুন: ছত্রিশগড়ের ৩ চক্ষু বিশিষ্ট বাছুরকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া, ভিডিও ভাইরাল হতেই হতবাক নেটিজেনরাও, ভাইরাল ভিডিও

বছর কয়েক আগে অভিনেতা গৌরব রায়চৌধুরী (পিলুর নায়ক)-র সঙ্গে প্রেম সম্পর্কে ছিলেন শ্রীমা। কিন্তু মাসখানেকের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। গত ফেব্রুয়ারি মাসে নিজের ২৫তম জন্মদিনে কণিষ্কর সঙ্গে বেশ কিছু আদুরে ছবি পোস্ট করেছিলেন শ্রীমা। দুজনের রসায়ন নিয়ে ততদিনে চর্চা শুরু হয়ে গিয়েছে। সেইসময় প্রেম নিয়ে প্রশ্ন করা হলে শ্রীমা জানিয়েছিলেন, তাঁরা পরস্পরের ভালো বন্ধু। একসঙ্গে সময় কাটাতেও ভালোবাসেন। এই ভালোলাগা ভবিষ্যতে ভালোবাসাতে পরিণত হতে পারে, তেমন ইঙ্গিতও দিয়েছিলেন। যদিও ঘনিষ্ঠমহল সূত্রে খবর ছিল কণিষ্কর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীমা। তাহলে হঠাৎ হলটা কী?

আরও পড়ুন: ‘রাহুলের পর্দা ফাঁস করা ছাড়া কি খড়ির আর কোনো কাজ নেই সিরিয়ালটা বিরক্তিকর হয়ে উঠছে’! বারবার রাহুলের ষড়যন্ত্র খড়ির ফাঁস করার চেষ্টা দেখে বিরক্ত ‘গাঁটছড়া’র অনুগামীরা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

২০২১ সালে দুর্গাপুজোর ঠিক আগেই গৌরব-শ্রীমার ব্রেকআপের খবর প্রকাশ্যে আসে। কেন ভেঙেছিল সেই প্রেম কাহিনি? এই নিয়ে দুজনের কেউ প্রকাশ্যে মুখ না খুললেও জানা যায়, নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশকিছু কথা লুকিয়ে রেখেছিলেন শ্রীমা। এমন কানাঘুষোও শোনা যায়, একজনের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি গৌরবের সঙ্গে সম্পর্ক শুরু করেন অভিনেত্রী, যা জানতে পেরেই শ্রীমার সঙ্গে দূরত্ব তৈরি করে ফেলেন পর্দার আহির। তবে এইবার কী কারণে কণিষ্কর সঙ্গে দূরত্ব তৈরি হল শ্রীমার সম্পর্কে? তা স্পষ্টভাবে জানা যায়নি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment