রাজ্যের দক্ষিণবঙ্গের উপর নিম্নচাপ তৈরি হতে চলেছে, তার উপর নির্ভর করবে আগামী কয়েকদিনের বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি কতটা শক্তি বাড়াবে ও কোন জায়গায় প্রভাব বেশি ফেলবে, তা আরও নির্দিষ্টভাবে বলা যাবে সোমবার।
সোমবার উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে নিম্নচাপটি তৈরি হওয়ার কথা। নিম্নচাপ তৈরি হওয়ার পর এর গতিপ্রকৃতি আরও ভালোভাবে বোঝা যাবে। আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের জন্য পূর্বাভাস দিয়েছে। তাতে অনেকগুলি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে, সেদিকে নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন: মেয়াদ বাড়ল ‘দিদির সুরক্ষা কবচের’; মার্চের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলবে কর্মসূচি




