Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
2 July 2026

বাড়িতে আসা অতিথি সবুজের চা তে লঙ্কা মেশালো মাধবী! মাধবীলতার হাতের চা খেয়ে কী অবস্থা হল সবুজ-এর? মাধবী সবুজের লঙ্কা কাণ্ড এপিসোড দেখে হেসে লুটিয়ে পড়ছেন নেটিজেনরা, তুমুল ভাইরাল ভিডিও

বাড়িতে আসা অতিথি সবুজের চা তে লঙ্কা মেশালো মাধবী! মাধবীলতার হাতের চা খেয়ে কী অবস্থা হল সবুজ-এর? মাধবী সবুজের লঙ্কা কাণ্ড এপিসোড দেখে হেসে লুটিয়ে পড়ছেন নেটিজেনরা, তুমুল ভাইরাল ভিডিও

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মাধবীলতা। এই ধারাবাহিকে জংলাহাটার জঙ্গলে প্রকৃতি কন্যা মাধবীকে দেখা যায়। জঙ্গল‌ই তার প্রাণ আর গাছ হলো তার মা। জীবন দিয়ে হলেও এই গাছকে রক্ষা করবে সে। অন্যদিকে সবুজ মাধবীলতা কে ভালোবাসে‌। মাধবীলতাকে সে নিজের ভালোবাসার কথাও বলেছে, কিন্তু মাধবীলতা সেটাকে বড়লোকের খামখেয়ালিপনা মনে করে। সে এই ভালোবাসাকে গ্রাহ্য‌ই করে না। সবুজ নিজের ভালোবাসার কথা বারবার বললেও মাধবী তাতে গুরুত্ব দেয় নি, সবুজ কে সে বলেছে,তার সিঁথিতে সিঁদুর দিতে গেলে যোগ্যতা দরকার হয়, সবুজকে মাধবীলতার বিশ্বাস অর্জন করতে হবে তবেই সেটা সম্ভব।

এই ধারাবাহিকে সুস্মিত আর শ্রাবণীর রসায়ন সকলের মন ছুঁয়ে গিয়েছে। সম্প্রতি এই ধারাবাহিকের একটি প্রোমো দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে,মাধবীর পিসি সবুজকে জিঞ্জেস করছে, তোমার বাড়িতে কে কে আছে? তখন সবুজ বলছে সবাই আছে একমাত্র বৌ ছাড়া। এরপর মাধবীর পিসি সবুজকে বলে যে, সে বাড়িতে এসেছে তাকে অবশ্যই চা খেয়ে যেতে হবে।

এরপর ধারাবাহিকে দেখা যায় যে,মাধবী বদমাইশি করে সবুজের চায়ে বেশি করে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয়। সবুজ তো একচুমুক দিয়েই বুঝে যায়,চা টা আসলে কী! কিন্তু এরপর মাধবীর পিসি বলে যে,গরীবের ঘরের চা এতটুকুও নষ্ট করা যাবে না।এরপর সবুজ চায়ের কাপে দ্বিতীয় চুমুক দেয় আর তারপরেই সে ঝালে চিৎকার করে ওঠে এবং দৌড়ে বাড়ি ছেড়ে পালায়। মাধবীর পিসি তো পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে যায় ,সে বুঝতেই পারে না কী হলো? এরপর দেখা যায় যে,মাধবী হাসছে আর সে পুরো বিষয়টি পিসিকে খুলে বলছে। মাধবীলতার এই প্রোমোটি দেখে দর্শকরা রীতিমতো হেসে লুটোপুটি খাচ্ছেন।

আরও পড়ুন: “সানাকে নির্দিষ্টভাবে জীবনযাপনের জন্য বাধ্য করিনি” দাবি মৌলানা অনস সাঈদের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment